,

জলপাইয়ের ঝুরি আচার তৈরির রেসিপি

news-image

অনলাইন ডেস্ক : জলপাই দিয়ে তৈরি করা যায় সুস্বাদু সব আচার। তার মধ্যে একটি হলো জলপাইয়ের ঝুরি আচার। এই আচার চুলায় দেওয়ার প্রয়োজন হয় না। রান্নার কোনো ঝামেলা ছাড়াই সুস্বাদু আচার তৈরি করতে চাইলে বেছে নিতে পারেন জলপাইয়ের ঝুরি আচার। সেজন্য আপনার প্রয়োজন হবে অল্প কিছু উপকরণের, যেগুলো আপনার বাড়িতেই থাকে। চলুন জেনে নেওয়া যাক জলপাইয়ের ঝুরি আচার তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে

জলপাই- আধা কেজি

চিনি- ৩ টেবিল চামচ

সিরকা- ১ কাপ

সরিষার তেল- ১ কাপ

লবণ- ১ চা চামচ

সোডিয়াম বেনজয়েট- সিকি চামচ

সরিষা গুঁড়া- ১ চামচ

মরিচ কুচি- ১ টেবিল চামচ

আদা কুচি- ১ টেবিল চামচ

রসুন কুচি- ১ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন

জলপাই ভালো করে ধুয়ে গ্রেট করে নিন। ছাঁকনিতে নিয়ে পানি ছেঁকে নিন। এরপর একটি ছড়ানো ট্রেতে নিন। উপরের সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। এরপর দুই-তিন দিন রোদে শুকিয়ে বয়ামে সংরক্ষণ করুন। এটি মাঝে মাঝে রোদে দিলে অনেকদিন ভালো থাকবে। তবে ভেজা চামচ বা হাত দিয়ে আচার তুলবেন না। তাতে ছত্রাক পড়ে আচার নষ্ট হয়ে যেতে পারে।

এ জাতীয় আরও খবর

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী