শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জনের পরিচয় মিলেছে

news-image

নিজস্ব প্রতিবেদক ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মালবাহী পিকআপ ভ্যান ও যাত্রীবাহি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত পাঁচজনের নাম-পরিচয় পাওয়া গেছে। নিহতরা হলেন- জেলার বিজয়নগর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের হিরণ খানের ছেলে হাফেজ মো. জাহাঙ্গীর খান (২০), চান্দুরা গ্রামের মৃত মনোরঞ্জন দাসের ছেলে শ্যামা চরণ দাস (৪০), সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের মৃত লালু মিয়ার ছেলে মাসুদ মিয়া (৩৫), লোপাড়া গ্রামের হাদিস মিয়ার ছেলে বাবুল মিয়া (৩০) ও নাসিরনগর উপজেলার গোকন্দ গ্রামের সুকুমার দের মেয়ে রতœা দে (৪০)।
হাটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. শরীফউদ্দিন ভূইয়া নিহতদের নাম- পরিচয় নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের শশই নামক স্থানে ঢাকাগামী একটি পিকআপ ভ্যানের সাথে বিপরীত দিক থেকে আসা অপর একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশার ৪ যাত্রী মারা যান। পরে আহত একজনকে হাসপাতালে নেওয়ার পর তিনিও মারা যান।