বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফুল দিয়ে বাহারি সাজ

news-image

নিজেকে সাজাতে অথবা ঘর রাঙিয়ে তুলতে ফুল ব্যবহারের কোনো তুলনাই হয় না। একটি ফুলের কাছে অনেক দামি উপহারও মূল্যহীন হয়ে যায়। প্রিয়জনের হাতে একটি ফুল তুলে দেয়ার পর যে হাসি তার মুখে ফুটে ওঠে, তা লাখ টাকার চেয়েও দামি।
এখন ঘর সাজাতে ব্যবহার করা হয় অনেক ধরনের পণ্য। তার কোনোটা কাঠ দিয়ে তৈরি, কোনোটা মাটি আবার কোনোটা স্টিলের। কিন্তু এত কিছুর মধ্যেও ফুলের ব্যবহার একেবারেই অন্য রকম। পহেলা বৈশাখ অথবা ফাল্গুন কিংবা বাড়িতে যে কোনো অনুষ্ঠানে সবাই চেষ্টা করে ঘরের এক কোণে ফুলদানিতে ফুল রেখে শোভা বাড়ানোর।

শুধু সামাজিক উত্সবেই নয়, বাঙালিরা ধর্মীয় অনুষ্ঠানেও ঘর সাজায় ফুলের সৌরভে। ঈদ থেকে শুরু করে পূজা— কোনোটায় বাদ যায় না এর ব্যবহার। কেবল বাংলায় নয়, বিদেশেও ফুলের ব্যবহারে কমতি নেই। বাইরের অনেক দেশেই প্রচলন আছে কারো বাড়িতে বেড়াতে গেলে মিষ্টান্নের সঙ্গে ফুল নিয়ে শুভেচ্ছা জানানো।

শুধু ঘর নয়, নিজেকে সাজাতেও ফুলের জুড়ি নেই। আমাদের বিভিন্ন সামাজিক উত্সবে মেয়েরা শাড়ি পরে খোঁপায় ফুল দিয়ে নিজেকে সাজায়। এছাড়া বিয়েতে ফুলের ব্যবহার একটু বেশিই। শুধু বিয়ে নয়, কারো জন্মদিন হলেও সেখানে দেখা যায় ফুলের বাহার। তবে এখন বিভিন্ন রাজনৈতিক অনুষ্ঠানেও ফুলের ব্যবহার চেখে পড়ার মতো।
ফুল কিনতে কোথায় যাবেন?: এখন ঢাকা শহরের প্রায় সব এলাকায় ছোটখাটো ফুলের দোকান আপনি পেয়ে যাবেন খুব সহজেই। অনেকে রাস্তার পাশে বসে ফুলের পসরা নিয়ে। আবার দেখা যায় ছোট ছোট ছেলেমেয়রা বিভিন্ন ধরনের রঙিন ফুল বিক্রি করছে। তবে একসঙ্গে অনেক ফুলের সমাহার পেতে চাইলে আপনাকে একটু কষ্ট করে চলে আসতে হবে শাহবাগে। শাহবাগের মোড়ে আপনি প্রায় ২৪ ঘণ্টাই পাবেন ফুল। মানে ২৪ ঘণ্টাই এখানকার বেশির ভাগ ফুলের দোকান খোলা থাকে।
শাহবাগে কেবল দেশী নয়, পাবেন নানা ধরনের বিদেশী ফুলও। দেশী ফুলের মধ্যে উল্লেখযোগ্য হলো— গোলাপ, বেলী, রজনীগন্ধা, লিলি, গাঁদা ইত্যাদি। বিদেশী ফুলের মধ্যে রয়েছে— ঝাড়বেলা, অর্কিড, মাম, বিদেশী লিলি ফুল।
 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা