,

রাজশাহীতে ট্রাক-অটেরিকশা সংঘর্ষে নিহত ৫

news-image

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত ও একজন আহত হয়েছেন। শনিবার দুপুরে বেলপুকুর পুলিশ চেকপোস্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নাটোরের গুরুদাসপুর উপজেলার বাকিদেবপুর গ্রামের হাসান আলীর স্ত্রী পারভিন বেগম (৩৫), কান্তপুরের আবু সাইদের মেয়ে রাজশাহীর শাহমখদুম কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী শারমিন (১৭), ইনসাব আলির ছেলে আইয়ুব আলী লাবু (৩৫)। বাকি দু’জনের পরিচয় পাওয়া যায়নি। আহত কাটাখালির রিপনের ছেলে হৃদয় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, টিসিবির পণ্যবাহী একটি ট্রাক চাঁপাইনবাবগঞ্জ থেকে নাটোরের দিকে যাচ্ছিল। এ সময় একটি অটোরিকশা রাজশাহীর দিকে যাচ্ছিল। শনিবার দুপুর সোয়া ২টার দিকে বেলপুকুর পুলিশ চেকপোস্টের সামনে ট্রাক ও অটেরিকিশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের নিচে পড়ে যান অটোরিকশার যাত্রীরা। ঘটনাস্থলেই একজন মারা যান। গুরুতর আহত পাঁচজনকে রামেক হাসপাতালে নিয়ে গেলে আরও চারজন মারা যান। তাদের মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার মো. জামিরুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। তাদের মরদেহ মর্গে রয়েছে। তিনজনের পরিচয় পাওয়া গেছে। বাকি দুজনের পরিচয় এখনও পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান