,

কাউকে নির্বাচনে আনা আমাদের দায়িত্ব নয় : ইসি আনিছুর

news-image

কুমিল্লা প্রতিনিধি : নির্বাচন কমিশনার আনিছুর রহমান বলেছেন, নির্বাচনে কে এলো আর কে এলো না সেটি আমাদের দেখার বিষয় নয়। কাউকে নির্বাচনে আনা আমাদের দায়িত্ব নয়। তারা (বিএনপি) নির্বাচনে আসতে চাচ্ছে, বিভিন্ন মাধ্যমে এমন কথা শুনছি। যদি তারা পর্দার অন্তরালে আলাপ-আলোচনা করে জোটবদ্ধ হয় তাহলে বিষয়টি (ভোটের তারিখ) পেছানোর সুযোগ আছে।

বুধবার (২২ নভেম্বর) দুপুরে কুমিল্লা সার্কিট হাউসের সামনে কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক, রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ সুপারসহ আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন।

আনিছুর রহমান বলেন, নির্বাচনে কত পার্সেন্ট ভোট পড়ল সেটা বিষয় নয়। নির্বাচন নির্বাচনের গতিতে হবে। সংবিধানে লেখা নেই কত ভোট কাস্ট হতে হবে। তবে সময়মতো নির্বাচন না হলে সংবিধানে একটা শূন্যতা তৈরি হবে। তাই সময়মতো নির্বাচন হবে। কেউ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারবে না। আমরা বলে দিয়েছি যত পার্সেন্ট কাস্ট হবে তা দিয়েই ফলাফল ঘোষণা করা হবে।

তিনি বলেন, নির্বাচন বাংলাদেশে সবসময়ই উৎসবমুখর হয়। তবে সেটি বেশি স্থানীয় সরকার নির্বাচনে। আমরা আগে থেকে আহ্বান করে যাচ্ছি। নির্বাচনে সবাই আসুক। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা যাবে না।

কুমিল্লার জেলা প্রশাসক মু. মুশফিকুর রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. শাহগীর আলম, চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান, কুমিল্লার পুলিশ সুপার আব্দুল মান্নান, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মাদ শাখাওয়াত হোসেন ও চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান