,

কোথায় বিএনপির নেতারা, প্রশ্ন ওবায়দুল কাদেরের

news-image

অনলাইন ডেস্ক : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ফাইল ছবি
বিএনপি নেতারা কোথায়, সে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শনিবার বিকেলে রাজধানীর আরামবাগে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় এ প্রশ্ন করেন তিনি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘কোথায় বিএনপির নেতারা? ২৮ অক্টোবরের পর শেখ হাসিনার সরকার নাকি থাকবে না! কোথায় গেলেন গয়েশ্বর?’

ওবায়দুল কাদের বলেন, ‘২৮ তারিখে (অক্টোবর) হরতাল ঘোষণা করল। প্রথমে অর্ধেক দিবস বলেন, পরে আবার বলেন পুরো দিন। এখন রিজভীকে দেখি সংবাদ সম্মেলন করেন গুহা থেকে।’

তিনি বলেন, ‘জানুয়ারিতে ফাইনাল খেলা হবে! এখন (বিএনপির) লাফালাফি কোথায়? শেখ হাসিনা আছেন, শেখ হাসিনা থাকবেন।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘হায় রে মির্জা ফখরুল! টেলিভিশনে দেখলাম খালি দৌড়াচ্ছেন! মনে আছে, সালাউদ্দিনের দৌড়! ওইদিন বলেছিল, আমরা নাকি পালাবার পথ পাব না! এখন কাদের পালাবার পথ নাই?’

ওবায়দুল কাদের বলেন, ‘বাইডেনের উপদেষ্টা ভুয়া! বিএনপি মানেই ভুয়া। শেখ হাসিনা আসল নেতা, আর ওরা (বিএনপি) ভুয়া। আগামী নির্বাচনে এই ভুয়া অপশক্তিকে পরাজিত করে আবারও শেখ হাসিনাকে বিজয়ী করতে হবে।’

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘সতর্ক পাহারায় থাকতে হবে আগামী নির্বাচন পর্যন্ত। জাতির স্বার্থে নৌকায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে নির্বাচিত করতে হবে।’

 

এ জাতীয় আরও খবর

কবিতা, কথাসাহিত্য ও জীবনের নানা বাঁকেকবি ও কথাসাহিত্যিক এ কে সরকার শাওনের সঙ্গে একান্ত সাক্ষাৎকার

নবীনগরে পূর্ব বিরোধের জেরে গুলি বিনিময়, আহত ১০ জন

কাগজে পরিবেশিত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

ধোবাউড়ায় তীব্র এলপিজি সংকট, দোকানে দোকানে ঘুরেও মিলছে না সিলিন্ডার

রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী তুষি

স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিপর্যস্ত: জামায়াত আমির

৭৫ মিনিটে তিন ভূমিকম্প, কেঁপে উঠল ঢাকাসহ বিভিন্ন এলাকা

৯ দিনের সফরে অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪২৩ মৃত্যু, সবচেয়ে বেশি মোটরসাইকেলে

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা বাংলাদেশের

জাতিসংঘ অধিবেশনের পর নিউইয়র্কে থাকায় ইরানের দুই কূটনীতিক বহিষ্কার

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের ইতিহাসগড়া গোল, যুক্তরাষ্ট্রের বড় জয়