বিজয়নগরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ভারতীয় গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বিজয়নগর থানা পুলিশ। পুলিশ জানায়, গত রবিবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানা পুলিশ উপজেলার আখাউড়া-চান্দুরা সড়কে যান বাহনে তল¬াশি চালিয়ে মাদক ব্যবসায়ী বকুল মিয়া (২৬) কে ভারতীয় ২কেজি গাঁজাসহ গ্রেফতার করে। সে উপজেলার চম্পকনগর ইউনিয়নের তুলাতলা গ্রামের সাধু মেম্বারের পুত্র। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রব জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে সোমবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।











