,

পুলিশকে জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে : আইজিপি

news-image

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি : পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আবদুল্লাহ আল মামুন বলেছেন, ব্যক্তিস্বার্থ ও মোহের ঊর্ধ্বে উঠে মানবিক মূল্যবোধকে অগ্রাধিকার দিয়ে মানুষের কল্যাণ ও দেশের ধারাবাহিক সমৃদ্ধির লক্ষ্যে কাজ করতে হবে পুলিশকে। জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালনের মানসিকতা রাখতে হবে।

রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে বৃহস্পতিবার সকালে উপপরিদর্শকদের (এসআই) প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে ৩৯তম ক্যাডেট এসআই ব্যাচের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন, অভিবাদন গ্রহণ এবং বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মাঝে পদক বিতরণ করেন পুলিশ প্রধান।

তিনি বলেন, পুলিশের জনবল বৃদ্ধি, আধুনিক ও যুগোপযোগী প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে প্রশিক্ষণের মান উন্নয়ন করে বাংলাদেশ পুলিশকে একটি বিশ্বমানের প্রতিষ্ঠানে পরিণত করার সর্বাত্মক চেষ্টা চলছে। ‘রুপকল্প-২০৪১’ বাস্তবায়ন ও ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে বাংলাদেশ পুলিশকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

অপেশাদার আচরণ বন্ধ, দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, দ্রুত মামলার নিষ্পত্তি এবং পুলিশ সদস্যদের কল্যাণ- এই নির্দেশনাগুলো মেনে চলার নির্দেশ দিয়ে তিনি বলেন, নবীন পুলিশ অফিসার হিসেবে তোমরা মানবিক মূল্যবোধ সমুন্নত রেখে দক্ষতা, পেশাদারিত্ব ও শৃঙ্খলার সঙ্গে কর্মজীবন অতিবাহিত করবে। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে তোমরা হবে জনগণের আস্থার প্রতীক, জনগণের পুলিশ। তোমরা হবে স্মার্ট বাংলাদেশের স্মার্ট পুলিশ।

এর আগে আইজিপি বিভিন্ন বিষয়ে সেরাদের পদক দেন। ৭৬১ জন প্রশিক্ষণার্থীর মাঝে পদকপ্রাপ্তরা হলেন, বেস্ট ক্যাডেট মঞ্জয় কুমার কুন্ডু, বেস্ট একাডেমিক আনিকা তাবাসসুম, বেস্ট ইন ফিল্ড অ্যাক্টিভিটিজ রাবেয়া বসরী আঁখি, বেস্ট শ্যুটার তুর্ন মোহাম্মাদ মুহতাসিম ও বেস্ট সুইমার তৌফিকুজ্জামান।

অনুষ্ঠানে একাডেমির প্রিন্সিপাল অতিরিক্ত আইজি মীর রেজাউল আলম, বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী, পুলিশের অতিরিক্ত আইজিপিসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজশাহী ও রংপুর বিভাগের পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী