,

জেলের জালে ১৪ কেজির পাঙাশ, বিক্রি হলো ১২ হাজারে

news-image

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কুয়াকাটায় ধরা পড়েছে ১৩ কেজি ৯০০ গ্রাম ওজনের এক পাঙাশ মাছ। মাছটি ১১ হাজার ৯০০ টাকায় আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে বিক্রি করা হয়। বুধবার (১১ অক্টোবর) বিকেলে মৌডুবি থেকে কাদের মাঝি নামে এক জেলে মাছটিকে এখানে নিয়ে আসেন।

জানা যায়, মাছটি বিক্রি করার জন্য আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে নিলাম ডাকে ৮৫০ টাকা কেজি ধরে ১১ হাজার ৯ শত টাকায় মাছটি কিনে নেন এক ব্যবসায়ী।

বন্ধন ফিশ এর মালিক মো. আয়নাল খান বলেন, এই পাঙাশ মূলত বঙ্গোপসাগরে জেলেদের ইলিশের জালে ধরা পরেছে। রাত থেকে আমাদের মাছ ক্রয়-বিক্রয় বন্ধ হয়ে যাবে তাই ৮৫০ টাকা কেজিতে বিক্রি করা হয়েছে না হলে হাজার টাকার ওপরে কেজি বিক্রি করা যেত।

দ্বীন ইসলাম নামের ওই ক্রেতা জানান, এ রকম মাছ সব সময় পাওয়া যায় না তাই দেখে পছন্দ হয়েছে খাবার জন্য কিনেছি। পরিবারের সবাইকে নিয়ে একটি বড় মাছের স্বাদ নেয়ার জন্যই মূলত মাছটি কিনেছি।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, আজকের রাত বারোটা থেকে সকল প্রকার মাছ আহরণ, ক্রয় বিক্রয়, পরিবহন এবং সংরক্ষণ সবকিছুই ২২ দিনের জন্য বন্ধ থাকবে। তবে এখন যে বড় পাঙাশ পাওয়া যাচ্ছে তাতে আমরা বলতে পারি যে মৎস্য সম্পদের বড় একটি পরিবর্তন হচ্ছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট