,

নাইক্ষ্যংছড়ি সীমান্তে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা

news-image

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি : বান্দরবানের নাইক্ষ‌্যংছড়ি সদর ইউনিয়নের সীমান্তের ৪৮ নম্বর পিলারের ওপারে আরাকান আর্মির গুলিতে আবুল কালাম (২৮) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

রোববার (১২ মে) সকালে ৯টায় মিয়ানমারের ছেলির ঢালা নামক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবুল কালাম (২৮) উপজেলার সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বামহাতির ছড়া গ্রামের মৃত বদিউজ্জামানের ছেলে।

স্থানীয়রা জানান, আবুল কালামসহ স্থানীয় কয়েকজন যুবক ভোরের দিকে গরু আনতে অবৈধভাবে মিয়ানমারের ভেতরে গিয়েছিলেন। সকালে ফেরার পথে গুলিতে মৃত্যু হয় আবুল তার।

বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল আবছার ইমন ও ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার শামশুল আলম। তিনি জানান, আমার ওয়ার্ডের বামহাতির ছড়া এলাকার এক ব্যক্তিকে মিয়ানমারের অভ্যন্তরে গুলি করে হত্যা করা হয়েছে বলে জেনেছি। তার লাশ দেশে ফেরত আনার চেষ্টা চলছে।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাকারিয়ার মুঠোফোনে একাধিকবার কল দিলেও কল রিসিভ হয়নি।

এ জাতীয় আরও খবর

৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, জিএম বরখাস্ত

প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রীর নেতৃত্বে মরক্কো

জাতিসংঘে বাংলাদেশের অর্থনৈতিক কূটনীতির বার্তা

বাংলা কিউআরে বিক্রেতার ১% মাশুল বন্ধ

তারেক রহমানের ভারত সফর হবে, তারিখ অনির্ধারিত : দীনেশ ত্রিবেদী

পুলিশের পাহারায় আল-আকসায় শত শত ইসরায়েলি

আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ

হরমুজ থেকে ৫০০ কিমি দূরে মার্কিন যুদ্ধজাহাজ

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত পুলিশ

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ

নেতানিয়াহু সাথে আবুধাবির বৈঠকে ১০ দেশের প্রতিনিধি

নবীনগরে প্রশাসনকে এমপি মান্নান: জনগণকে হয়রানিমুক্ত সেবা দিন