শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে ৩ ভুয়া ডিবিসহ আটক ১৪

news-image

  রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ভুয়া ডিবিপুলিশ পরিচয় দেওয়া ৩ জন ও ডাকাত দলের ১১ সদস্যকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (১২ জুলাই) রাতভর রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ ১৪ জনকে আটক করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া সেন্টারের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) এস এম জাহাঙ্গীর আলম সরকার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতভর অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, হাতকড়া, ডাকাতি কাজে ব্যবহৃত দু’টি গাড়ি এবং অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। দুপুর ১টার দিকে ডিএসপি’র মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে, বলেন জাহাঙ্গীর আলম।