কসবায় জাতীয় পাটির উদ্যোগে ইফতার ও আলোচনা সভা
রবিবার (১২ জুলাই) কসবা উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা স্থানীয় জেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। উপজেলা জাতীয় পার্টি আহবায়ক তারেক আহমেদ আদেলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মনির হোসেন দেলোয়ার, উপজেলা আওয়ামীলীগ যুগ্ন আহবায়ক কাজী মো. আজহারুল ইসলাম, কসবা থানা অফিসার ইনচার্জ মো. মহিউদ্দিন, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মো. শফিকুল ইসলাম রঙ্গু, আখাউড়া উপজেলা জাতীয় পার্টির আহবায়ক লায়ন হুমায়ুন কবির, সদস্য সচিব মো. দেলোয়ার হোসাইন, জেলা চেম্বার’স অব কমার্সের পরিচালক মো. আল আমিন, কসবা উপজেলা জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক এম.এইচ শাহআলম, মো. ফরিদুল ইসলাম, মো. শওকত রেজা রতন, উপজেলা যুব সংহতির সভাপতি মো. জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর মো. কামাল সরকার, সাংগঠনিক সম্পাদক শেখ মনির হোসেন, উপজেলা ছাত্রলীগ যুগ্ন আহবায়ক মো. মনির হোসেন, কসবা পুরাতন বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. জিয়াউল হুদা শিপন, জাতীয় পার্টির আহবায়ক কমিটির সদস্য তপন ভৌমিক ও উপজেলা ছাত্র সমাজ সভাপতি মো. মনিরুল হক খান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব ও কসবা পশ্চিম ইউপি চেয়ারম্যান মো. জহিরুল হক খান।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন কসবা পুরাতন বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. ওমর ফারুক। এ সময় দলীয় নেতা-কর্মী, শিক্ষক, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।











