বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কসবায় দুর্ধর্ষ ডাকাতি

news-image

কসবা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর শহরের মরাপুকুরপাড় গ্রামের আমেরিকান প্রবাসী আবদুল হান্নানের বাড়ির পাঁচটি ঘরে গত শনিবার গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা দুই হাজার আমেরিকান ডলারসহ নগদ প্রায় সাত লাখ টাকা, ১৭ ভরি স্বর্ণালংকার লুট করেছে।
পুলিশ ও ক্ষতিগ্রস্থের পারিবারিক সূত্রে জানা গেছে; কসবা পৌর এলাকার মড়াপুকুরপাড় গ্রামের আবদুল হান্নানের বাড়িতে গত শনিবার রাত দেড়টার দিকে ২০/২৫জনের ডাকাত দল ঘরের দরজা ভেঙ্গে বিল্ডিংয়ের ভিতরে প্রবেশ করেই অস্্েরর মুখে জিম্মি করে বেঁধে ফেলে। এ সময় পাঁচটি কক্ষ থেকে প্রায় ৪০ মিনিট ব্যাপী ডাকাতি করে। ডাকাতরা তাদের ঘর থেকে দুই হাজার আমেরিকান ডলারসহ নগদ প্রায় সাত লাখ টাকা, ১৭ ভরি স্বর্ণালংকার লুট করেছে।
বাড়ির মালিক আবদুল হান্নান বলেন; ডাকাতরা তাঁর পাঁচটি ঘর থেকে প্রায় দুই হাজার আমেরিকান ডলারসহ নগদ প্রায় সাত লাখ টাকা, ১৭ ভরি স্বর্ণালংকার লুট করেছে।
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন; সম্প্রতি কসবা থানা এলাকায় ডাকাতি ও মাদক ব্যবসা বৃদ্ধি পেয়েছে। কিছু পরিবর্তন প্রয়োজন। এ কারণে কসবা থানার ওসি গোলাম মোর্সদকে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনে তাৎক্ষনিক বদলী করা হয়েছে। কসবা থানার পরির্দশক (তদন্ত) মো. মহিউদ্দিন আহাম্মদকে ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব দেয়া হয়েছে।

 

 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা