রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির আন্দোলনের পালে কোনো দিন হাওয়া লাগেনি, দাবি শিক্ষামন্ত্রীর

news-image

চাঁদপুর প্রতিনিধি : বিএনপির সঙ্গে জনগণ না থাকায় তাদের আন্দোলনের পালে কোনো দিনি হাওয়া লাগেনি বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ শুক্রবার সন্ধ্যায় চাঁদপুর স্টেডিয়ামে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘বাংলাদেশের মানুষ এখন অপেক্ষা করছে, দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, এই ধারাটি যেন অব্যাহত থাকে। আমরা বিশ্বাস করি জনগণ আগামী ২৪ সালের জানুয়ারি মাসের শুরুর দিকে যে নির্বাচন হবে, সে নির্বাচন সবাই ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে নির্বাচত করবার জন্য অপেক্ষা করছে। সে সময়ে যারা হরতাল, সংগ্রাম, আন্দোলনের কথা বলছেন, তারা আসলে এসব কথা দীর্ঘদিন থেকে বলছেন। কিন্তু জনগণ তাদের সঙ্গে না থাকায় তাদের আন্দোলনের পালে কোনো দিন হাওয়া লাগেনি। আর এখন শেষ তিনমাসে কতটুকু লাগবে এটা বোঝা যাচ্ছে।’

দীপু মনি বলেন, ‘আমি বিশ্বাস করি জনগণ ছাড়া আন্দোলন সফল হয় না। জনগণ কিন্তু উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধি চায়। জনগণ সেই অগ্নি-সন্ত্রাসী, ধর্ষণকারী ও হত্যাকারীদের চায় না। যারা ২০০১ সালের পরে বাংলাদেশকে হত্যাপুরীতে পরিণত করেছিল, সেই বাংলাদেশ মানুষ চায় না। সবাই চায় শান্তি ও শৃঙ্খলা। শেখ হাসিনা সেই শান্তি মানুষকে দিতে পেরেছেন।’

তিনি বলেন, ‘শেখ হাসিনার সময়ে একটি অভাবনীয় উন্নয়ন হয়েছে। যেসব সমস্যায় এখনও চ্যালেঞ্জ রয়েছে, সেগুলো সবাই বিশ্বাস করে একমাত্র শেখ হাসিনার পক্ষে সে চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে এগিয়ে যাওয়া সম্ভব। কাজেই আমি সব রাজনৈতিক দলকেই বলব- হটকারিতা ও নেতিবাচকতার পথকে পরিহার করে তারা যেন নির্বাচনের পথে আসেন এবং নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে জনগণ যে সমর্থন দেবে তা মেনে নিয়ে যেন আমরা সামনের দিকে এগিয়ে যাই।’

এ সময় চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত, প্রেসক্লাবের সভাপতি এ এইচ এম আহসান উল্লাহসহ স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

খুলনায় মসজিদে ঢুকে গুলি, আহত ২

আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জিয়াকে নিয়ে গবেষণা আরও বাড়ানো দরকার: ফখরুল

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক

দেশে নতুন ৬৭০ স্কুল-কলেজ স্থাপন করবে সরকার

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

২৮ বছর পর বিশ্বকাপে ফিরে পয়েন্ট টেবিলে ব্রাজিলকে টপকাল স্কটল্যান্ড

প্রথম ম্যাচ ড্রয়ে শুরু হলে বিশ্বকাপ জিততে পারে না ব্রাজিল

রামিসা হত্যা: দায় স্বীকার করে জেল আপিল আসামি সোহেল রানার

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার