,

আইনমন্ত্রী আনিসুল হক কসবায় ১০ হাজার লোকের ইফতারের আয়োজন করলেন

news-image

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা সংবাদদাতা : আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী, স্থানীয় সাংসদ আনিসুল হক তাঁর পিতা বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, সংবিধানের অন্যতম রচয়িতা, প্রখ্যাত আইনজীবি প্রয়াত সাংসদ সিরাজুল হকের স্মরণে গত শুক্রবার নিজ উদ্যোগে ১০ সহ¯্রাধিক লোকের ইফতারের আয়োজন করেছেন।  ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের পানিয়ারূপ গ্রামে মন্ত্রীর নিজ বাড়িতে এ ইফতারের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে  মন্ত্রীর বাড়ির সামনের আঙ্গিনাসহ পুকুরের চারপাশে প্যান্ডেল করা হয়েছে। শুক্রবার বাদজুময়া থেকে গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে কসবা-আখাউড়া উপজেলার দলীয়  ও  বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী, প্রশাসনের বিভিন্ন  কর্মকর্তা, আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তা, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্্র মিডিয়ার সাংবাদিকরা জড়ো হয়। এই ইফতার আয়োজনে এলাকায় মানুষের মিলন মেলায় পরিণত হয়।  
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন; ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ড. মো. মোশারফ হোসেন, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার (এস.পি) মো. মিজানুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ আবু কাউছার, ঢাকার উত্তরা মটর্স লিমিটেডের স্বত্বাধিকারী মো. মতিউর রহমান ভূইয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আনিছুল হক ভূইয়া, কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আরিফুল ইসলাম, সহকারী কমিশনার(ভূমি) সোহেল আহমেদ, আখাউড়া উপজেলা আওয়ামীলীগ আহবায়ক অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, কসবা উপজেলা আওয়ামীলীগ যুগ্ম আহবায়ক এম.জি হাক্কানী, রাশেদুল কায়সার ভূইয়া, কাজী মো. আজহারুল ইসলাম, এমরান উদ্দিন জুয়েল প্রমুখ। মন্ত্রী আনিসুল হক সাংবাদিক সহ আমন্ত্রিত অতিথিদের সাথে কুশল বিনিময় করেন।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের সহকারী একান্ত সচিব মো. রাশেদুল কায়সার ভূইয়া জানান; মন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে  ১০ সহর্্রাধিক লোকের ইফতারের আয়োজন করেন।


 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ