শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ক্যানসারে ভয়? নিয়মিত বাদাম খান

news-image

কোলেস্টেরলের ভয়ে আমরা অনেকেই বাদামকে খাদ্যতালিকা থেকে বাদ দিই। কিন্তু, সাম্প্রতিক গবেষণা রিপোর্ট বলছে, ক্যানসারের ঝুঁকি অনেকাংশেই কমিয়ে দেয় বিভিন্ন ধরনের বাদাম। পাশপাশি গবেষকরা এ-ও জানান, টাইপ-২ ডায়াবেটিস ঠেকাতে বাদামের কোনো ভূমিকা নেই।

একই বিষয়ের ওপর ৩৬টি গবেষণাপত্র পর্যালোচনা করে গবেষকরা নিশ্চিত হয়েছেন, নিয়মিত বাদাম খেলে ক্যানসারের ঝুঁকি কমানো যায়। তবে, সব ধরনের ক্যানসার ঠেকাতেই যে বাদাম ফলপ্রসূ, তা অবশ্য দাবি করেননি তারা। ৩০ হাজার ৭০৮ জন রোগীকে পর্যবেক্ষণে রেখে এই গবেষণা রিপোর্টটি তৈরি করা হয়েছে। সম্প্রতি সেই রিপোর্ট প্রকাশিত হয় জার্নাল নিউট্রিশন রিভিউয়ে।

গবেষক দলের অন্যতন ল্যাং য়্যু সেখানে উল্লেখ করেন, হার্টের অসুখ ছাড়াও ক্যানসারের ঝুঁকি কমিয়ে আনে বাদাম। সে কারণে আমাদের রোজের খাদ্যতালিকায় বাদামটা রাখা উচিত। ক্যালরি ও ফ্যাটের কথা মাথায় রেখে, সেই মতো ঠিক করে নিতে হবে কী ধরনের বাদাম খেতে হবে। বাদামের ক্যানসার প্রতিরোধী ক্ষমতা জানা গেলেও, কী ধরনের ক্যানসারের ক্ষেত্রে কোন বাদাম ফলদায়ক, সে ব্যাপারে বিস্তারিত তথ্য এখনও গবেষকদের হাতে নেই। তবে, গবেষকরা নিশ্চিত হয়েছেন, বাদাম খেলে কোলন, প্যাংক্রিয়াস ও এন্ডোমেন্ট্রিয়াল ক্যানসার অবশ্যই ঠেকানো যায়। সূত্র : ওয়েবসাইট।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা