,

চুলের রুক্ষতা দূর করুন ঘরে বসেই

news-image

বর্ষাকাল এলেই চুলের ঔজ্জ্বল্য নষ্ট হয়ে যায়, খুব রুক্ষ দেখায়। আর শ্যাম্পু ও কন্ডিশনারের উপস্থিত রাসায়নিক পদার্থ চুলকে আরো ক্ষতিগ্রস্ত করে। শুধু তেল বা শ্যাম্পু চুলের পুষ্টির জন্য যথেষ্ট নয়। এর জন্য প্রয়োজন হেয়ার মাস্কের। কিন্তু বিউটি পার্লারে গিয়ে হেয়ার স্পা করানো বা হেয়ার প্যাক লাগানোয় সময় কিংবা খরচ দুটো নিয়েই অনেকে সমস্যায় পড়েন। তাছাড়া সেই সঙ্গে কেমিকেলের ভয় তো আছেই। এবার জেনে নেয়া যাক ঘরে কিভাবে বাড়িতে বসে হেয়ার মাস্ক বানাতে পারেন। 
আমলকি ও লেবু: আমলকি ভিটামিন সি-তে ভরপুর। এছাড়াও এতে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যা চুল পড়া রোধ করে। একইসঙ্গে এটি চুল উজ্জ্বল করে। কাঁচা আমলকি বেটে লেবুর রস মিশিয়ে তা চুলে লাগান। দেড় থেক দুই ঘণ্টা রেখে দিন। তারপর ধুয়ে ফেলুন।
 নারকেলের দুধ: নারকেলে প্রোটিন, মিনারেল এবং এমন আরো উপকরণ রয়েছে যা চুলের ডগা ভেঙে যাওয়া রোধ করে। নারকেলের দুধ ভারি, তাই চাইলে এতে অল্প পানি মিশিয়ে নিতে পারেন। চুলে লাগিয়ে এক ঘণ্টাখানেক রেখে ধুয়ে দিন।
 পেঁয়াজ ও রসুন: পেঁয়াজ ও রসুনে প্রচুর পরিমাণে সালফার থাকে, যা চুলের জন্য উপকারী। এজন্য প্রাচীনকাল থেকে চুলের যত্নে পেঁয়াজ ও রসুনের ব্যবহার করা হয়। পেঁয়াজের রস বের করে নিন। এবার এতে অল্প লেবুর রস মেশান। মাথায় লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন। এরপর শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন। এবার নারকেল তেল ও রসুন কুচি একটি পাত্রে কিছুক্ষণ ফুটিয়ে নিন। এবার এই গরম তেল আস্তে আস্তে মাথার তালুতে মালিশ করুন। একটা দিন রেখে পরের দিন শ্যাম্পু করে নিন।
 সরিষার তেল ও মেহেদি: মেহেদি গুঁড়ার সঙ্গে অলিভ অয়েল বা সরিষার তেল মিশিয়ে একটা পেস্ট করে নিন। মাথায় লাগানোর পর দুই মিনিট রেখে দিন। এরপর হাল্কা শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন।  
ডিম ও অলিভ অয়েল: ডিমের সাদা অংশের সঙ্গে অলিভ অয়েল মিশিয়ে মাথায় লাগান। ২০ অপেক্ষা করুন। ঠান্ডা জল দিয়ে ভাল করে ধুয়ে নিন। এতে চুল নরম হবে এবং রুক্ষতা দূর হবে। 
জবা ফুল ও তেল: জবা ফুল বেটে নারকেল তেলের সঙ্গে মিশিয়ে নিন। এই মিশ্রণটি মাথায় লাগিয়ে কয়েক ঘণ্টা রেখে দিন। এরপর শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ