বিজয়নগর হেলথ্ এসিস্টেন এসোসিয়েশনের উদ্যোগে দোয়া ও ইফতার সরকারি কর্মকর্তা-কর্মচারীরা যার যার অবস্থান থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করার আহবান
স্টাফ রিপোর্টার : বিজয়নগর ও আখাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ শাহআলম বলেন, রমজান সিয়াম সাধনার মাস। এ মাসে পবিত্র কোরআন নাযিল হয়। এ মাসে বেশি বেশি এবাদত করুন। তিনি আরো বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা যার যার অবস্থান থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করার আহবান জানান। গত মঙ্গলবার বিজয়নগর উপজেলার চম্পকনগর স্বাস্থ্য কমপ্লেক্সে বিজয়নগর হেলথ্ এসিস্টেন এসোসিয়েশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন। বিজয়নগর উপজেলার মেডিকেল অফিসার ডা. আনোয়ারুল হক শ্যামলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুপাররিনটেন্ড আমিনুল ইসলাম, জাইকা প্রতিনিধি। বক্তব্য রাখেন স্বাস্থ্য পরিদর্শক মনির হোসেন, সহকারী স্বাস্থ্য পরিদর্শক আব্দুর রউফ, হেলথ্ এসিস্টেন এসোসিয়েশনের বিজয়নগর সভাপতি মোঃ আল উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ শাহিন মিয়া, সিএইচসিপি হুসাইন আহমেদ, মারুফ ও ইপিআই টেকনিশিয়ান মহিউদ্দিন। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন বিজয়নগর উপজেলার স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়।











