বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জঙ্গি সন্দেহে ঢাবির ৫ ছাত্র বহিষ্কার

news-image

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহ্‌রীরে সম্পৃক্ততার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে প্রশাসন। বৃহস্পতিবার জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়েছে। বহিষ্কৃতদের বিরুদ্ধে অভিযোগ, তারা ব্যবসায় শিক্ষা অনুষদের শ্রেণিকক্ষ ও শিক্ষকদের কক্ষে গিয়ে হিযবুত তাহ্‌রীরে  প্রচারণামূলক লিফলেট ও সিডি বিতরণ করেছেন। বহিষ্কৃতরা হলেন-সূর্য সেন হলের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী নূরে আলম মো. সিহাব উদ্দিন, একই বিভাগের বিজয় একাত্তর হলের মো. সাইদি হাসান, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের তারিকুল ইসলাম, নকিব ফারহান ও মো. আলমগীর হোসেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, লিফলেট বিতরণের দৃশ্যটি অনুষদ ভবনের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে ধরা পড়ে। একজন ছাত্রের এ ধরনের ঘটনা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ও মর্যাদা ক্ষুণ্নু করেছে এবং এটি বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ও আইনের পরিপন্থী। এ জন্য প্রক্টরিয়াল বিধি ৫(২) ধারা অনুযায়ী ওই ৫ ছাত্রকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তাদের কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না সে জন্য কারণ দর্শানোর নোটিশে জানানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে

ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় আনার নিয়মে বড় সুবিধা

অনলাইনে আয়কর রিটার্ন জমা দিলেন ৪৭ লাখ করদাতা

এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক