,

তালোড়ায় মেয়র হলেন বিএনপির বহিষ্কৃত নেতা

news-image

বগুড়া প্রতিনিধি : বগুড়ার দুপচাঁচিয়ার তালোড়া পৌর নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আব্দুল জলিল খন্দকার মেয়র পদে জয়ী হয়েছেন। বিএনপি থেকে বহিষ্কৃত এ নেতা জগ প্রতীকে ৬ হাজার ৯২৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রতীকে আমিরুল ইসলাম বকুল পেয়েছেন ২ হাজার ৯২৪ ভোট।

ভোট গণনা শেষে বুধবার (২১ জুন) সন্ধ্যা সাড়ে ৬টায় সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও তালোড়া পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মাহমুদ হাসান বেসরকারি এ ফলাফল ঘোষণা করেন।

প্রাপ্ত ফলাফলে জানা গেছে, পৌর বিএনপির সাবেক সভাপতি আবু হোসেন সরকার আবুল (নারিকেল গাছ) ১ হাজার ৫৬৩, জাতীয় পার্টির দুপচাঁচিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক এস এম সাহিদ (লাঙল) ৪৯২, স্বতন্ত্র আউলিয়া খন্দকার (ইস্ত্রি) ১৮৩, ইসলামী আন্দোলন বাংলাদেশের তালোড়া পৌর শাখার সহসভাপতি মাওলানা কামরুল ইসলাম (হাতপাখা) ১৩৯ ভোট পেয়েছেন।

এর আগে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ইভিএমে ভোট দেন ভোটাররা। বৃষ্টি উপেক্ষা করে প্রতিটি কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল।

মেয়র পদে নির্বাচিত আব্দুল জলিল খন্দকার পৌর বিএনপির সভাপতি ছিলেন। গত ১৩ জুন দলীয় সিদ্ধান্ত লঙ্ঘন করে মেয়র প্রার্থী হওয়ায় তাকেসহ ১২ নেতাকর্মীকে আজীবন বহিষ্কার করে বিএনপি।

আব্দুল জলিল ২০১৩ সালে পৌর নির্বাচনে প্রথম এবং এবার দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হলেন। তালোড়া পৌরসভায় ভোটার সংখ্যা ১৬ হাজার ৭৬ জন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে পুরস্কার

বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ