,

ভোট দিলেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী লিটন

news-image

অনলাইন প্রতিনিধি : রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ভোট দিয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। আজ বুধবার সকাল ৯টা ১০ মিনিটে নগরীর স্যাটেলাইট টাউন হাইস্কুল কেন্দ্রের ২ নম্বর বুথে ভোট দেন তিনি।

স্ত্রী শাহীন আকতার রেণী ও দুই কন্যা আনিকা ফারিহা জামান অর্ণা ও মাইশা জামান শ্রেয়াকে সঙ্গে নিয়ে ভোট কেন্দ্রে যান তিনি।

এর আগে, বুধবার সকাল ৮টায় শুরু হয়েছে এ ভোট, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। দুই সিটিতেই ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট নেওয়া হচ্ছে।

রাজশাহীতে মেয়র পদে ৩ জন, ১০টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৪৬ জন এবং ৩০টি সাধারণ কাউন্সিলর পদে ১১১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট প্রার্থী ১৬০ জন।

মেয়র পদে প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের এইচ এম খায়রুজ্জামান লিটন (নৌকা), জাতীয় পার্টির মো. সাইফুল ইসলাম স্বপন (লাঙ্গল) এবং জাকের পার্টির মো. লতিফ আনোয়ার (গোলাপ ফুল)। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মুরশিদ আলম (হাতপাখা) নির্বাচন বর্জন করেছেন। তাই মেয়র পদে লড়ছেন ৩ জন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে পুরস্কার

বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ