নওগাঁয় বজ্রপাতে ৪ জনের মৃত্যু

news-image

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় বজ্রপাতে ৪ জনের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ জুন) বিকেলে জেলার পত্নীতলা উপজেলায় তিনজন এবং পোরশা উপজেলায় একজনের মৃত্যু হয়।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি পলাশ চন্দ্র দেব জানান, বিকেলে বজ্রপাতে উপজেলার আকবরপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের খাদেমুল ইসলাম (৪৫) এবং মো. মোতাহার হোসেন (৩৫) নামে দুজনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে একই উপজেলার দিবর ইউনিয়নের ছোটমহারন্ছদী গ্রামের মাসুদ রানা (১৯) নামে একজনের মৃত্যু হয়েছে।

পোরশা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জহুরুল হক জানান, বিকেলে গরুকে ঘাস খাওয়ানোর জন্য মাঠে গিয়ে বজ্রপাতে আজিজুল হক (৬৫) নামে একজনের মৃত্যু হয়েছে। নিহত আজিজুল হক উপজেলার নিতপুর সোহাতী গ্রামের মৃত তছির উদ্দিন মন্ডলের ছেলে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি