সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গুগলে নিয়োগ পেলেন রাবির শুভ

news-image

রাবি প্রতিনিধি : টেক জায়ান্ট গুগলে চাকরির সুযোগ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্র এস. এম. ফারহান শাহরিয়ার শুভ। তিনি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ছাত্র। আজ মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন এ বিভাগের সভাপতি অধ্যাপক ড. শুব্রত প্রমাণিক।

জানা যায়, শুভ প্রতিষ্ঠানটির পোল্যান্ডের ওয়ারশ্ অফিসে নিয়োগের অফার পেয়েছেন। সেখানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োগের জন্য নির্বাচিত হয়েছেন তিনি। তার নিয়োগের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২ অক্টোবর।

বর্তমানে শুভ ইনোসিস সলিউশনস নামের একটি সফটওয়্যার কোম্পানির সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন।

বিশ্ববিদ্যালয় ও ফারহান সূত্রে জানা গেছে, তার বাসা নেত্রকোণার পূর্বধলা উপজেলার কালডোয়ার গ্রামে। তিনি পূর্বধলা জে.এম. পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ২০১৪ সালে মাধ্যমিক ও আলমগীর মনসুর (মিন্টু) মেমোরিয়াল কলেজ থেকে ২০১৬ সালে উচ্চ মাধ্যমিক পাস করেন।

এ বিষয়ে বিভাগের সভাপতি অধ্যাপক ড. শুব্রত প্রমাণিক বলেন, ‘ফারহান শাহরিয়ার শুভ নামের আমাদের এক শিক্ষার্থী গুগলে নিয়োগের অফার পেয়েছে। এটা আমাদের জন্য সত্যি আনন্দের বিষয়। সে দীর্ঘদিন ধরে গুগলে নিয়োগ পাওয়ার জন্য প্রসেসিংয়ের মধ্যে ছিল। অবশেষে গুগলে যোগ দেওয়ার অফার পেয়েছে সে। অফার লেটারটি আমরা এখনো দেখিনি। তবে ফারহানের কাছে আছে। আমি তাকে বলেছি অফার লেটারটি স্ক্যান করে আমাদের বিভাগে পাঠিয়ে দিতে। ফারহানের আগে শাকিল নামের আরেক শিক্ষার্থী আমাদের বিভাগ থেকে গুগলে নিয়োগ পেয়েছিল’।

তিনি আরও বলেন, ফারহানের বিষয়টা অন্যদের জন্য গুরুত্বপূর্ণ ও অনুপ্রেরণার। কারণ সে কিন্তু শাকিলের মতো বিভাগের প্রথম স্থান অর্জনকারী ছাত্র ছিল না। তারপরও তার দক্ষতা ও প্রচেষ্টা তাকে সফলতা দিয়েছে। ফারহান শেখাল একজন পজিশনধারী ছাত্র না হয়েও কীভাবে সফলতার চূড়ায় উত্তীর্ণ হওয়া যায়।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী