মেসির বান্ধবী অসুস্থ
কোপার শিরোপা হাতছাড়া হওয়ার পর এবার বান্ধবী রোকুজোকে নিয়ে চিন্তায় পড়লেন লিওনেল মেসি। গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন তিনি। আর্জেন্টিনার স্থানীয় একটি গণমাধ্যম জানিয়েছে, বার্সা রাজপুত্রর বান্ধবীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পত্রিকাটির খবরে বলা হয়, মূত্রনালিতে সংক্রমণের সমস্যায় হাসপাতালে ভর্তি হয়েছেন এলএম টেনের অন্তঃসত্ত্বা বান্ধবী। মঙ্গলবার রোজারিওর এসপানল হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। তবে এই সংক্রমণের জন্য গর্ভস্থ শিশুর ক্ষতি হওয়ার আশঙ্কা নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা। অসুস্থ বান্ধবীকে দেখতে মেসি মঙ্গলবার বিকেলে হাসপাতালে গিয়েছিলেন। গত সপ্তাহেই আর্জেন্টিনা অধিনায়ক কোপা আমেরিকার ফাইনালের পর চিলি থেকে দু’বছরের ছেলে থিয়াগো আর বান্ধবীকে নিয়ে দেশে ফেরেন।











