শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভিটামিস সি খান মৃত্যুর ঝুঁকি কমান

news-image

ভিটামিন সি মানুষের মৃত্যুর ঝুঁকি কমাতে সহায়তা করে। শরীরে ভিটামিন সি এর অভাব পূরণে দরকার ফল এবং শাক-সবজি। মূলত এই ধরনের খাবার হার্ট অ্যাটাকের সম্ভাবনা হ্রাস করে। নতুন এক গবেষণায় এই তথ্য পাওয়া গেছে। গবেষকরা ডেনমার্কের এক লাখ মানুষের ওপর গবেষণা করেছেন। তারা জানিয়েছেন, যারা ভাল ফল এবং শাকসবজি খেয়েছেন তাদের হার্ট অ্যাটাকের সম্ভাবনা ১৫ শতাংশ কম। তারা রোগাক্রান্তও কম হন। এর ফলে তাদের মৃত্যুর ঝুঁকি কমে ২০ শতাংশ। ডেনমার্কের হারলেভ অ্যান্ড জেনটোফি হাসপাতালের ক্লিনিক্যাল বাইয়োকেমিস্ট্রির অধ্যাপক ক্যামিল্লা কোবিলেকি জানান, ভিটামিন সি শরীরের টিস্যুর মধ্যে সংযোগ স্থাপন করে। এটি অম্লতা সৃষ্টিতে বাধা দেয়। এর ফলে যেসব কোষ বহু রোগের সৃষ্টির কারণ সেগুলোকে প্রতিরোধ করে। আমেরিকান জার্নাল অব ক্লিনিক্যাল নিউট্রিশনে প্রকাশিত গবেষণা পত্রে উল্লেখ করা হয়েছে, মানব শরীর ভিটামিন সি উৎপন্ন করতে সক্ষম নয়। ফলে খাবার খেয়েই ভিটামিন সি উৎপন্ন করতে হবে। প্রচুর ফল এবং শাক-সবজি খেলে রক্তে ভিটামিন সি’র মাত্রা বাড়ে। 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা