,

ছোট্ট ৬ টি কাজে পুরুষেরা জিতে নিন পছন্দের নারীর মন

news-image

লাইফস্টাইল ডেস্কঅনেক সময় মনে ভালোবাসা থাকলেও বিভিন্ন কারণে কিংবা লজ্জার জন্য সরাসরি প্রকাশ করা সম্ভব হয় না। আবার মনে এই ব্যাপারটিও ঘুরতে থাকে যে, সেও আমাকে পছন্দ করবেন কি না। আর এ কারণেই অনেকে মুখ ফুটে নিজের পছন্দের মানুষটির সামনে প্রকাশ করেন না নিজের ভালোবাসা। কিন্তু মুখে প্রকাশ না করেও নিজের কিছু কাজে খুব সহজেই পুরুষেরা জিতে নিতে পারেন পছন্দের নারীটির মন। ভাবছেন কী করে? চলুন জেনে নেয়া যাক আপনার কোন কাজগুলো একজন নারীর চোখে আপনাকে অনেক বেশীই পছন্দের পাত্র করে তুলবে।
১) কথা বলার সময় চোখের দিকে তাকিয়ে কথা বলা পুরুষ নারীদের অনেক পছন্দের। নারীরা চোখে চোখে কথা বলাও বেশ পছন্দ করে থাকেন। আর জারা চোখের দিকে তাকিয়ে কথা বলেন তাদের মধ্যে ভরসা খুঁজে পান অনেক নারী। তাই চোখের দিকে তাকিয়ে কথা বলে দেখুন।
২) একসাথে থাকলে গাড়ি বা রুমের দরোজা খুলে দেয়া, রেস্টুরেন্টে গেলে চেয়ার টেনে দেয়া এবং রাস্তা পার হওয়ার সময় পাশে পাশে চলার মতো বিষয়গুলো নারীদের কাছে অনেক বেশি কেয়ারিংয়ের। আর একারণেই এমন পুরুষও নারীর মন জিতে নিতে পারে এই ছোট্ট ভদ্রতাগুলোর মাঝে।
৩) নারীর নিরাপত্তার কথা ভাবাটাও একজন নারীর চোখে আপনাকে অনেক বেশি আকর্ষণীয় করে তুলতে পারে। যদি আপনি একজন নারীকে সরাসরি কোনো কাজ করতে মানা করেন তাহলে কিন্তু তিনি আপনার উপরে একটু হলেও বিরক্ত হবে, কিন্তু আপনি যদি তাকে বোঝান কাজটিতে তার অনেক ঝুঁকি আছে যার কারণে আপনি অনেক চিন্তিত তাহলে কিন্তু তিনি খুশি হয়েই মেনে নেবেন আর আপনার প্রতি তার দৃষ্টিভঙ্গিও পরিবর্তন হয়ে যাবে।
৪) সকলেই জানেন নারীদের আবেগ একটু বেশি এবং তা পরিবর্তিত হয়ে যেতে পারে খুব দ্রুতই। কিন্তু অনেক পুরুষই এই ব্যাপারটিতে একেবারেই গুরুত্ব দেন না। জারা এই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেন এবং নারীর মুড পরিবর্তনের বিষয়টি ধৈর্য ধরে এবং বুঝে নিতে কথা বলতে পারেন তারা নারীর মন খুব সহজেই জিতে নিতে পারেন।
৫) নারীরা অনেক বেশি প্রশ্ন করতে পছন্দ করেন। মূলত নারীরা প্রশ্ন করেই নিজের কৌতূহল মিটিয়ে নেয়ার চেষ্টা করেন বলেই এমন করেন। যে পুরুষেরা নারীর প্রশ্নের উত্তর কৌশল খাটিয়ে হলেও দিতে পারেন তারা নারীর কাছে একটু অন্যধরনের নজরে থাকেন।
৬) নারীরা পুরুষের মধ্যে অনেক বেশি ভালোবাসা খুঁজে থাকেন। কারন প্রতিটি নারীই এমন পুরুষ খোঁজেন যিনি তাকে হারানোর ভয় পাবেন এবং তার প্রতি সব ভালোবাসা প্রকাশ করবেন। পুরুষেরা যদি মিষ্টি হাসি দিয়ে ভালোবাসা মাখা নজরে পছন্দের নারীটিকে দেখেন তাহলেই মন জিতে নিতে পারবেন, খুব বেশি কষ্ট করা লাগবে না।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ