সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাক্টরের চাপায় প্রাণ গেল বাবা-ছেলের

news-image

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : পাবনা জেলার ঈশ্বরদীতে সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে মাহাবুল আলম (৩০) ও তার দুই বছর বয়সি ছেলে আব্দুর রহমান নিহত হয়েছে। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে মাহবুলের স্ত্রী, তার মেয়ে ও অটোরিকশা চালক হাসপাতালে ভর্তি আছেন।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১২টায় উপজেলার দাশুড়িয়া ট্রাফিক মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দাশুড়িয়া ট্রাফিক মোড়ে অটোরিকশা ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী রাজশাহীর বাঘা উপজেলার চাঁদপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে মাহাবুল আলম (৩০) ও তার ছেলে আব্দুর রহমান (২) ঘটনাস্থলেই নিহত হন। এ সময় অটোরিকশার চালকসহ নিহত মাহবুব আলমের স্ত্রী এবং মেয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

স্থানীয়রা জানান, নিহত মাহবুব আলম পাবনায় চাকরি করতেন এবং শহরের কালাচাঁদপাড়ায় একটি বাড়িতে পরিবারসহ ভাড়া থাকতেন।

পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিষ কুমার সান্যাল বলেন, নিহতদের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী