সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাবিতে বিড়ালের র‍্যাম্প শো অনুষ্ঠিত

news-image

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিড়ালের র‍্যাম্প শো ও যেমন খুশি তেমন সাজাও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১০টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচারাল ক্লাবের আয়োজনে প্রথমবারের মতো এই র‍্যাম্প শো অনুষ্ঠিত হয়।

আয়োজক সূত্রে জানা যায়, বিড়ালের র‍্যাম্প শো ও বিড়ালকে যেমন খুশি তেমন সাজাও এ দুই প্রতিযোগিতায় অংশ নিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী জেলার প্রায় ৭০ জন প্রতিযোগী রেজিস্ট্রেশন করেছিলেন। এ ছাড়া প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হওয়া প্রতিযোগীদের জন্য ছিল আকর্ষণীয় পুরস্কার। র‍্যাম্প শো প্রদর্শন ও সাজানোর উপর ভিত্তি করে বিচারকদের মূল্যায়নে তিনজন করে মোট ছয়জন বিজয়ীকে সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়। এদিকে র‍্যাম্প শো শেষে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

সরেজমিনে দেখা যায়, র‍্যাম্প শোতে অংশ নিতে বিড়ালগুলোকে বিভিন্ন আঙ্গিকে সাজিয়ে এনেছেন প্রতিযোগিতায় অংশগ্রহণ করা প্রতিযোগীরা। বিড়ালের চোখে সানগ্লাস, গায়ে শাড়ি পড়ানো, গলায় বিভিন্ন রঙয়ের ফিতা, গায়ে দামি পোশাক, বিড়ালের মাথায় টুপি, কোমরে বেল্ট, বিড়ালের গায়ে বিভিন্ন কসমেটিকস পড়ানো, বিড়ালের মাথায় মুকুট পড়িয়ে বিভিন্ন সাজে সজ্জিত করে এ প্রতিযোগিতায় প্রদর্শন করতে দেখা যায়।

অনুষ্ঠানের দুই ক্যাটাগরিতেই প্রথম হয়েছেন রাজশাহীর বর্ণালি এলাকা থেকে আসা সাবা সর্দার। বিড়ালকে বর ও রানি এলিজাবেথ সাজিয়ে ‘যেমন খুশি তেমন সাজাও’ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন তিনি।

সাবা বলেন, ‘র‍্যাম্প শো দারুণ এক প্রতিযোগিতা। আমি এই প্রথম এমন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেছি। খুবই ভালো লাগছে এমন একটা প্রোগ্রামে অংশ গ্রহণ করতে পেরে। আমার পারফর্মও বেশ ভালো হয়েছে।’

অনুষ্ঠানের দুই ক্যাটাগরিতেই দ্বিতীয় হয়েছেন রাজশাহীর পদ্মা আবাসিক এলাকা থেকে আসা সাদিকা শারমিন খান রিদিতা। বিড়ালকে চিত্র নায়িকা পরীমনি সাজিয়েছেন তিনি।

রিদিতা বলেন, ‘আমার পারফর্ম খুব ভালে হয়েছে। আমার বিড়াল খুবই শান্তশিষ্ট। তাকে আজকে পরীমনি সাজিয়ে এখানে প্রদর্শন করা হয়েছে। দারুণ পারফর্ম করেছে আমার বিড়াল। বিড়াল ভালো পারফর্মে পুরস্কার পেয়েছি আমি।’

রাজশাহীর হেতেম খাঁ বড় মসজিদ এলাকা থেকে এসেছেন সানজিদা সাজ্জাদ ঐশী। তিনি তার বিড়ালকে ডক্টর সাজিয়ে উপস্থাপন করেছেন। তিনি বলেন, ‘অসম্ভব সুন্দর একটা প্রোগ্রাম ছিলো। আমার বিড়ালকে আমি ডক্টর সাজিয়ে সকলের সামনে প্রদর্শন করেছি। আমার বিড়ালও অনেক উপভোগ করেছে। এমন প্রোগ্রামে আবারও অংশগ্রহণ করতে চাই।’

এ প্রতিযোগিতার আয়োজক রাজশাহী বিশ্ববিদ্যালয় এগ্রিকালচারাল ক্লাবের সভাপতি মো. জাকির হোসেন বলেন, ‘আমরা রাজশাহীতে প্রথমবারের মতো পেট র‍্যাম্প শো আয়োজন করেছি। রাজশাহীতে যারা বিড়াল পোষে তাদেরকে নিয়ে মিলনমেলার আয়োজন করাই আমাদের আসল উদ্দেশ্য ছিল। আমরা অংশগ্রহণকারী বিড়ালগুলোকে ফ্রি মেডিকেল চেক-আপ, ভ্যাকসিন ও ডিওয়ার্মিং মেডিসিন দিয়েছি। এ র‍্যাম্প শোতে অংশগ্রহণকারী বিজয়ীদের আমরা ক্রেস্ট ও সার্টিফিকেট দিয়েছি।

র‌্যাম্প শো প্রতিযোগীতায় যথাক্রমে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছেন সাবা সর্দার, সাদিকা শারমিন খান রিদিতা এবং মাশরুর মুস্তাভি। যেমন খুশি তেমন সাজো প্রতিযোগীতায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছেন যথাক্রমে সাবা সর্দার, সাদিকা শারমিন খান রিদিতা এবং তায়িবা খাতুন লাবনি।

এই অনুষ্ঠানের আন্তর্জাতিক সমন্বয়ক ছিলেন ইন্টারন্যাশনয়াল সোসাইটি অব এপ্লাইড ইথোলজি প্রতিষ্ঠান। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের ডীন অধ্যাপক ড. মো. জালাল উদ্দিন সরদার, কৃষি অনুষদের ডীন অধ্যাপক ড. মো. আব্দুল আলিম, ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের সভাপতি ড. মোইজুর রহমান, এগ্রিকালচারাল ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. মো. গিয়াস উদ্দিন আহমেদসহ প্রায় তিন শতাধিক দর্শক।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী