বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

দর্শনে পড়ে মেলেনি চাকরি, পোড়ালেন সব সার্টিফিকেট

news-image

মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি : অসংখ্য আবেদন করেও সরকারি চাকরি না পাওয়ার ‘হতাশায়’ নিজের সব অ্যাকাডেমিক সার্টিফিকেট পুড়িয়ে ফেলেছেন ঢাকা কলেজের দর্শন বিভাগের সাবেক ছাত্র আবদুস সালাম (৩৬)।

গতকাল মঙ্গলবার রাতে নেত্রকোনার মোহনগঞ্জ পৌরশহরের স্টেশন রোডে একটি রেস্তোরাঁয় নিজের সব সার্টিফিকেট আগুনে পোড়ান আবদুস সালাম। পরে সার্টিফিকেট পোড়ানো ছবি ও ভিডিও নিজের ফেসবুকে পোস্ট দেন। মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।

জানা যায়, গতকাল সার্টিফিকেট পোড়ানো আবদুস সালাম মোহনগঞ্জ পৌরশহরের দেওথান গ্রামের বাসিন্দা। তার বাবা বেঁচে নেই। চাকরি না পেয়ে তিনি যৌথভাবে ‘কুটুম বাড়ি’ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছেন।

আজ বুধবার সন্ধ্যায় আবদুস সালাম জানান, ২০০৬ সালে মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ২০০৮ সালে ময়মনসিংহের আলমগীর মনসুর (মিন্টু) মেমোরিয়াল কলেজ থেকে এইচএসসি পাস করেন তিনি। পরে ঢাকা কলেজ থেকে দর্শন বিভাগে অনার্স ও মাস্টার্স শেষ করেন। পড়াশোনা শেষে সরকারের বিভিন্ন দপ্তরে চাকরির জন্য একাধিক আবেদন করেও কোনো কাজ হয়নি। চাকরির বয়স শেষ হওয়ায় নিজ শহরে যৌথভাবে ব্যবসা শুরু করেন।

হতাশা প্রকাশ করে আবদুস সালাম বলেন, ‘এখন আমার বয়স ৩৬ বছর। সরকারি-বেসরকারি কোনো চাকরিতেই আর আবেদনের সময় নেই।’ সরকারি চাকরিতে বয়সসীমা বাড়ানোর দাবি জানান তিনি।

এ বিষয়ে মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছাব্বির আহমেদ আকুঞ্জি বলেন, ‘এভাবে সার্টিফিকেট পুড়িয়ে ফেলা ঠিক নয়। পড়াশোনা আসলে চাকরি পাওয়ার জন্য নয়, জ্ঞান অর্জন ও মানবিক মানুষ হওয়ার জন্য। সবার তো আর চাকরি হয় না। তাই চাকরির চেষ্টার পাশাপাশি উদ্যোক্তা হওয়ার চেষ্টা করতে হবে।’

প্রসঙ্গত, সম্প্রতি ফেসবুক লাইভে এসে সরকারি ইডেন কলেজের ছাত্রী মুক্তা সুলতানা নিজের সব সার্টিফিকেট পুড়ে ফেলেন। ঘটনাটি জানতে পেরে তাকে চাকরি দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

এ জাতীয় আরও খবর

শাপলা চত্বরের মামলায় দীপু মনি, রুপা ও মোজাম্মেল বাবুকে হাজিরের নির্দেশ

সতীর্থকে চড় মারার ঘটনায় দুঃখ প্রকাশ করলেন নেইমার

অবৈধ অনুপ্রবেশ রোধে বেনাপোল সীমান্তে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা

ঢাকায় বিদ্যুতের চাপ কমাতে বাসাবাড়িতে সোলার প্যানেল স্থাপনের পরিকল্পনা

পশ্চিমবঙ্গে চন্দ্রনাথ রথ হত্যা: তদন্তে উঠে এলো পরিকল্পিত হামলার তথ্য

মাইলস্টোন বিমান দুর্ঘটনা: ড. ইউনূস-আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

‘অন্যান্য দেশের তুলনায় তেলের দাম নিয়ন্ত্রণে আছে’: প্রধানমন্ত্রী উপদেষ্টা

পদ্মা ব্যারেজ প্রকল্পের সম্ভাব্যতা জরিপ শেষ পর্যায়ে: পানি সম্পদ মন্ত্রী

গণমাধ্যমে পেশাদারিত্ব নিশ্চিত হলে সমস্যা অনেক কমবে: তথ্যমন্ত্রী

শিক্ষকদের বদলি নীতিমালার পরিপত্র জারি

স্ত্রীর পরকীয়ার জেরে স্বামী খুন, দুই আসামি যাবজ্জীবন কারাদণ্ড

স্বামীকে তালাক না দিয়ে নাসির-তামিমার বিয়ের মামলার রায় ১০ জুন