সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাবির ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে আটক ৩

news-image

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালে প্রক্সি বা বদলি পরীক্ষা দেওয়া এবং জালিয়াতির অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ভিন্ন দুটি পরীক্ষা কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ‘এ’ ইউনিটের প্রথম শিফটের ভর্তি পরীক্ষা চলাকালে স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের ৪২৪ নম্বর কক্ষ থেকে মো. হোসাইন নামের একজন এবং একই শিফটে কৃষি অনুষদ ভবনের ১২৯ নম্বর কক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী স্বপন হোসাইন নামের একজনকে আটক করা হয়েছে। মো. হোসাইন মূল পরীক্ষার্থী জাহিদ আল হাসান সিয়ামের পরিবর্তে এবং স্বপন হোসাইন মূল পরীক্ষার্থী তানভীর আহমেদের পরিবর্তে পরীক্ষা দিচ্ছিলেন।

এ ছাড়া দ্বিতীয় শিফটের পরীক্ষায় স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনে ৩৩৭ নম্বর কক্ষের মো. আব্দুর রাকিব নামে আরেকজনকে আটক করা হয়েছে। রাকিব জালিয়াতি করার উদ্দেশ্যে ছবি পরিবর্তন করেছিল, কিন্তু সে নিজেই পরীক্ষা দিতে এসেছে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে বলেন, ‘ভর্তি পরীক্ষা চলাকালে নিয়ম বহির্ভূতভাবে প্রক্সি দেওয়ার সময় তিনিজনকে আটক করা হয়েছে। তারা স্বীকার করেছে তারা প্রক্সি দিতে এসেছে। মামলা প্রক্রিয়াধীন আছে। তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে।’

উল্লেখ্য, আজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলছে। গতকাল ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী