,

রাজধানীতে গলায় ফাঁস দিয়ে ২ নারীর আত্মহত্যা

news-image

রাজধানীর রামপুরায় পৃথক ঘটনায় গলায় ফাঁস দিয়ে সুরভী (২২) ও ইসরাত হুদা বিথী (১৬) নামে দুই নারী আত্মহত্যা করেছেন। বুধবার রাতে এ ঘটনা ঘটে। বিথীর বাবা নুরুল হুদা জানান, তিনি পরিবার নিয়ে রামপুরা ২ নম্বর রোড়ের ৩২ নম্বর বাড়িতে থাকেন। রাত ১০টার দিকে গলায় ফাঁস দেয় তার মেয়ে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনার পর রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়। বিথী উচ্চ মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থী ছিলেন। ঢামেক হাসপাতালে ক্যাম্প পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস জানান, বিথীর মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। সুরভীর দেবর তুহিন জানান, সরভী তার স্বামীর সঙ্গে পূর্ব রামপুরার ৩৩৫ (ঙ) নম্বর বাড়ির পঞ্চম তলায় বসবাস করতেন। তার গ্রামের বাড়ি বাগেরহাট জেলায় চিতলমারী থানার হাড়িয়াঘোপ গ্রামে। রাত ৯টার দিকে তার ভাই শাহে আলম কাজী (সুরভীর স্বামী) বাসায় ফিরে দেখেন ভেতর থেকে দরজা বন্ধ। অনেক ডাকাডাকির পর সাড়া না পেয়ে দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে সুরভীকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।  তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রামপুরা থানার এসআই আব্দুর রশিদ জানান, সুরভী পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে। তার ১৫ দিন বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর