লক্ষ্মীপুরে ধর্ষক ও ধর্ষিতাকে ৩৩ বেত্রাঘাত : অতঃপর বিয়ে
লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউনিয়ন পরিষদের চেযারম্যান মো. ইছমাইল হোসেনের আদালতের ফতোয়াবাজিঁর ঘটনা ঘটেছে। এ ঘটনায় ধর্ষক বাবুল হোসেন ও ধর্ষিতাকে দুইদিন চেয়ারম্যানের কার্যালয়ের বিশ্রামাগারে আটক রেখে সোমবার বিকেলে নিজ কার্যালয়ে জনসম্মুখে ৩৩ বেত্রাঘাত দন্ড দিয়ে বিয়ে পড়ানো হয়েছে। এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, গত দুই মাসে আগে উপজেলার পূর্ব দিঘলী গ্রামের আবুল বাসারের ছেলে বাবুল হোসেন একই গ্রামের (নজির আহমদের মেয়ে শ্যামলী বেগম)কে নিয়ে গোপনে বাড়ি থেকে পালিয়ে যায়। পরে দুইজন বিয়ে ছাড়া মান্দারী এলাকায় বাসা ভাড়া নিয়ে এক সঙ্গে বসবাস শুরু করে। খবর পেয়ে শনিবার সন্ধ্যায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইছমাইল হোসেনের নেতৃত্বে তার লোকজন মান্দারী এলাকা থেকে তাদের দুইজনকে ধরে ইউপি কার্যালয়ে দুইদিন ধরে চেয়ারম্যানের বিশ্রামাগারে আটক করে রাখে। স্থানীয় লোকজনের উপস্থিতিতে ও কয়েকজন মাওলানা নিয়ে সোমবার বিকেলে বসে চেয়ারম্যানের আদালত। পরে চেয়ারম্যান ইছমাইল হোসন মাওলানা দের পরামর্শ নিয়ে বাবুল হোসেন ও (শ্যামলী)কে অবৈধভাবে দুই মাস মেলামেশা করার অপরাধে দোষী স্যাবস্ত করে ৩৩ বেত্রাঘাত ও বিয়ে পড়ানোর রায় দেন। পরে প্রকাশ্য জনসম্মুখে রায় কার্যকর করে দুইজনকে বিয়ে দেয়া হয়। এ নিয়ে এলাকায় তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এ ব্যপারে দিঘলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইছমাইল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তাদের দুইজনকে আটক করা হয়। পরে স্থানীয় এলাকাবাসী ও মাওলানাদের পরামর্শক্রমে দুইজনকে ৩৩ বেত্রঘাত ও বিয়ে দেয়া হয়। ল²ীপুর জজকোর্টর সিনিয়র আইনজীবি এডভোকেট হারুনুর রশিদ ব্যাপারী বলেছেন, দেশের প্রচলিত আইন এদের বিচার হবে। বাংলাদেশে মুসলিম শরীয়া আইন যেহেতু নেই,সেহেতু চেয়ারম্যান কোন আলেম ওলামাদের পরামর্শ নিয়ে বিচার করতে পারবেনা। সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. নাসিম মিয়া জানান, এ বিষয়ে তার জানা নেই। তারপরও চেয়ারম্যান যদি এ ধরনের কোন বিচার করে থাকে। তাহলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।











