বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

খরচ ছাড়াই শরীর ফিট রাখুন

news-image

লাইফস্টাইল ডেস্কপড়াশুনা, চাকরি বা সংসার সামলানোর ফাঁকে শরীর চর্চার সময় কই? এই সুযোগে দিন দিন বেড়ে চলেছে অবাধ্য শরীরের ওজন। স্লিম ফিগার পছন্দের হলেও নিজের কাছেই অপছন্দের হয়ে উঠছেন। বেড়ে চলেছে বদ কোলেস্টোরেল, উচ্চ রক্তচাপ কিংবা হৃদরোগের আশঙ্কা। এমন পরিস্থিতিতে কোনো খরচ ছাড়াই সহজ সমাধান হল নিয়মিত হাঁটা। জিমে গিয়ে টাকা খরচ করে ব্যায়াম করার চেয়ে নিয়ম করে হাঁটার ঝামেলা কম। লেকের পাড় ঘেঁষা পায়ে চলা পথ, খোলা মাঠ কিংবা ফুটপাথ ধরেই শুরু হতে পারে একটু হাঁটা কিংবা দৌড়ানোর অভ্যাস। তবে হাঁটলেও সব সময় উপকার পাবেন তা কিন্তু নয়। তাই মেনে চলতে হবে কিছু সহজ নিয়ম।

শুরুতেই ঠিক করে নিন, সকালে নাকি সন্ধ্যায় হাঁটবেন? সকালে হাঁটার আগে ঘুম থেকে উঠেই প্রথমে আধ গ্লাস পানি খেয়ে নিতে পারেন। এবার হাঁটার জন্য আরামদায়ক জুতা-পোশাক পরে নিন। মনে রাখতে হবে, হাঁটার পর দরকার পর্যাপ্ত বিশ্রাম। সেক্ষেত্রে কিছু সময় যোগাসনেও বসতে পারেন। এবার অল্প করে পানি বা জুস খাওয়া শরীরের জন্য ভালো। তাছাড়া শরীরে ফুরফুরে আবেশ ছড়াতে গোসল সেরে নিতে পারেন। নিয়মিত হাঁটার ক্ষেত্রে যে জিনিস গুলো মনে রাখতে হবে তা হল-

* প্রতিদিন হাঁটার চেষ্টা করুন।

* শুরুতে অল্প সময় ধরে হাঁটুন। বিশেষ করে যারা অতিরিক্ত মোটা, তারা প্রথমেই বেশি হাঁটলে শরীরের জন্য খারাপ হতে পারে।

* হাটার ফাঁকে অল্প করে পানি খান।

* যাদের পক্ষে সকালে হাঁটা সম্ভব নয়, তারা সন্ধ্যায় বা বিকেলে হাঁটতে পারেন। কর্মস্থল থেকে এসে একটু জিড়িয়ে নিয়ে বেরিয়ে পড়ুন।

* একইভাবে অনেকক্ষণ হাঁটবেন বা দৌড়াবেন না। তিন থেকে পাঁচ মিনিট জোরে হাঁটুন। এরপর ২০ থেকে ৩০ সেকেন্ড বিরতি দিয়ে আবার জোরে হাঁটুন। ঘাম বেশি হবে এবং ফ্যাট বার্ন দ্রুত হবে।

* হাঁটার জন্য কোনো বন্ধু বা সঙ্গী রাখতে পারেন।

* হ্যান্ডসেট, এমপিথ্রি প্লেয়ার, আইপড সঙ্গে থাকলে গান শোনাও হবে হাঁটাও হবে।

* হাঁটার ফাঁকে সময়টা দেখে নিলে নির্দিষ্ট সময় ধরে হাঁটতে পারেন।

* যাদের শ্বাসকষ্ট ও হাঁপানি আছে তারা অবশ্যই ইনহেলার সঙ্গে রাখবেন। এজন্য গলায় ঝুলাতে পারেন কিডস ব্যাগ। কারণ, হাঁটতে হবে হাত ছেড়ে।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা