,

কসবায় ডাকাত সর্দার বোমা মানিকসহ ২ দুর্ধষ ডাকাত গ্রেপ্তার, ডাকাতির সরঞ্জামাদী উদ্ধার

greftarব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার তিনলাখপীর-চারগাছ সড়কের মূলগ্রাম ইউনিয়নের রাইতলা নামক স্থানে গত রোববার (২৩ ফেব্র“য়ারি) রাতে ডাকাতির প্রস্তুতি কালে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার বোমা মানিকসহ ২ দুর্ধষ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পুলিশ ডাকাতির সরঞ্জামাদী উদ্ধার করেছে। পুলিশ বলছেন; গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সর্দার। তাদের বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন; আখাউড়া উপজেলার মসজিদ পাড়া গ্রামের মস্তুফা মিয়ার ছেলে মানিক মিয়া ওরফে বোমা মানিক (২৫) এবং ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার দণি জাঙ্গাল গ্রামের মতি মিয়ার পুত্র ফরহাদ মিয়া (২৫)। গ্রেপ্তারকৃতদের গতকাল সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়া বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়েছে। আদালত তাদেরকে জেলহাজতে প্রেরণ করেন। পুলিশ সূত্রে জানা গেছে; ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার আন্তঃজেলা ডাকাতদলের সদস্যরা বিভিন্ন গাড়ী নিয়ে তিনলাখপীর-চারগাছ সড়কের রাইতলা এলাকার ডাকাতির প্রস্তুতির জন্য ২০/২৫ জন ডাকাত জড়ো হয়। গোপন সূত্রে খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া গোয়েন্দা পুলিশ ও কসবা থানা পুলিশ অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার বোমা মানিকসহ ২ দুর্ধষ ডাকাতকে গ্রেপ্তার করে। এ সময় অন্য ডাকাতরা দৌড়ে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে ডাকাতির জন্য নিয়ে আসা বিভিন্ন সরঞ্জামাদী উদ্ধার করে। কসবা থানার পরিদর্শক (তদন্ত) মফিজ উদ্দিন ভূইয়া বলেন; বিভিন্ন এলাকা থেকে ডাকাতরা ব্রীজের নিচে জমতে থাকে। ডাকাতির জন্য নিয়ে আসা বিভিন্ন সরঞ্জামাদী উদ্ধার করে। গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সর্দার। তাদের বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে। তিনি আরো বলেন; মানিক বিভিন্ন সময় বোমা তৈরী করে এবং বিষ্ফোরন ঘটিয়ে আতংক সৃষ্টি করে এ জন্য এলাকায় বোমা মানিক নামে পরিচিত। 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর