,

স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার অভিযোগ

news-image

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের কামারখন্দে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার দিবাগত রাতে উপজেলার চৌবাড়ী দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, দক্ষিণপাড়া গ্রামের শফিকুল ইসলাম (২১) এবং তার স্ত্রী বেলকুচি উপজেলার তামাই কুঠিপাড়া গ্রামের নূরী খাতুন (১৯)।

স্থানীয়রা জানান, রাজমিস্ত্রির কাজ করে সংসার চালাতেন শফিকুল। এর আগে দুটি বিয়ে করলেও ছাড়াছাড়ি হয়ে গেছে। নূরী ছিলেন তৃতীয় স্ত্রী। তাদের মাঝে পারিবারিক কলহ ছিল।

শফিকুলের বাবা সবের মোল্লা বলেন, আজ সকাল সাড়ে ৯টায় তারা ঘুম থেকে না উঠলে দরজায় ডাকতে থাকি। তখন সাড়াশব্দ না পেয়ে জানালা কেটে দেখি ছেলে ঘরের আড়ার সঙ্গে ঝুলছে আর তার বউ মেঝেতে পড়ে আছে। পরে ঘরের দরজা কাঁচি দিয়ে কেটে ছেলের মরদেহ নিচে নামাই। তখন স্থানীয়দের সহযোগিতায় পুলিশকে খবর দেওয়া হয়।

নূরী খাতুনের মা ফরিদা বেগম বলেন, ‘১৩ মাস আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। মেয়েকে তার শ্বশুরবাড়ির লোকজন নানাভাবে নির্যাতন করে। একপর্যায়ে পরিবার থেকে মেয়ে ও জামাই আলাদা হয়ে যায়। কয়েকদিন আগে শ্বশুরের সঙ্গে বাগবিতণ্ডা হওয়ায় মেয়ে ও জামাই আমাদের বাড়িতে চলে আসে। পরে তাদের অনেক বোঝানোর পর তারা গতকাল শুক্রবার সন্ধ্যায় জামাইয়ের বাড়ি চলে যায়। আমার মেয়েকে হত্যা করা হয়েছে।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরনবী প্রধান জানান, দাম্পত্য কলহের জেরে শফিকুল তার স্ত্রী নূরীকে হত্যা করে নিজে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে পুরস্কার

বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ