শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নান্দাইলে ৪জনকে কুপিয়ে হত্যা মামলার আসামি ‘কিলার হিরণ’ বিজয়নগরে গ্রেফতার

news-image

আমিরজাদা চৌধুরী : ময়মনসিংহের নান্দাইলে একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা মামলার অন্যতম আসামি হিরণ মিয়া ওরফে কিলার হিরণকে (২০) ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল। আজ মঙ্গলবার ভোরে বিজয়নগর উপজেলার সীমান্তবর্তী বিষ্ণপুর এলাকায় অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়।
১২ বিজিবি ব্যাটালিয়নে অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ভোরে ময়মনসিংহ  গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল বিজয়নগর উপজেলার বিষ্ণপুর সীমান্তে অভিযান চালিয়ে হিরণকে গ্রেফতার করে। তিনি আরো জানান, ময়মনসিংহ জেলা পুলিশ সুপারের অনুরোধে আসামি হিরণ মিয়াকে গ্রেফতারে বিজিবি ডিবি পুলিশকে সহায়তা করে।
উল্লেখ্য, পারিবারিক বিরোধের জের ধরে গত শুক্রবার রাতে ময়মনসিংহের নান্দাইল উপজেলার চ-িপাশা ইউনিয়নের বাশাপাতি গ্রামে একই পরিবারের চারজনকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় গত রোববার বিকেলে ১৩ জনের বিরুদ্ধে নান্দাইল মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।