বিজয়নগর প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল
বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে রোববার। আমতলী বাজারস্থ চৌধুরী প্লাজায় ক্লাব কার্যালয়ে প্রেসক্লাব সভাপতি আমিরজাদা চৌধুরীর সভাপতিত্বে ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিলনের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট তানভীর ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বশিরুল হক ভূইয়া ও ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রব। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আল মামুন,চান্দুরা ইউপি চেয়ারম্যান শামিউল হক চৌধুরী, হরষপুর ইউপি চেয়ারম্যান মো: শাহজাহান, উপজেলা যুবলীগ সভাপতি জিয়াউল হক বকুল,কাজী রফিকুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: এমরান,এডভোকেট নজরুল ইসলাম,কাজী আবুল বাশার, হাজী তাজুল ইসলাম,মতি মিয়া,দাতা সদস্য শাহজাহান মেম্বার,রউফ মেম্বার,বাছির মেম্বার,বিজিবি’র মুকুন্দপুর ক্যাম্পের আলী আরশাদ প্রমুখ। ইফতার পূর্ব দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা আবু সালেক।











