,

ডায়বেটিস প্রতিরোধে মেনে চলুন এই ৮ টি গুরুত্বপূর্ণ বিষয়

news-image

স্বাস্থ্য ডেস্কনিয়ন্ত্রণে রাখতে পারলে ডায়বেটিসের সমস্যা তেমন মারাত্মক আকার ধারণ করে না। কিন্তু নিয়ন্ত্রণ করতে না পারলে এই ডায়বেটিসের সমস্যাই রোগীর জীবননাশের কারণ হয়ে দাঁড়াতে পারে। পূর্বে ভাবা হতো ডায়বেটিস শুধুমাত্র বংশগত রোগ। আসলে তা নয়, যে কারো ডায়বেটিস হতে পারে। তাই সতর্ক থাকা উচিত সকলেরই। এবং ডায়বেটিস হয়ে যাওয়ার পর তা নিয়ন্ত্রণে রাখার চাইতে ডায়বেটিস প্রতিরোধ করাটাই বেশি জরুরী। তাই আজ জেনে নিন নিজেকে এবং নিজের পরিবারকে ডায়বেটিসের হাত থেকে রক্ষা করতে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো মেনে চলতে হবে।
১) প্রোটিন যতোটা প্রয়োজন ততোটা খান

প্রতিদিনের খাদ্যতালিকায় প্রোটিন রাখা জরুরী। কিন্তু ঠিক ততোটাই যতোটা আপনার প্রয়োজন। অতিরিক্ত প্রোটিন খাবেন না। প্রয়োজনে আধা কাপ ফলমূল বেশি খান এবং প্রচুর পানি পান করুন তবুও প্রোটিন বেশি খাবেন না।
২) শারীরিক পরিশ্রমের কাজ করুন

বসে থাকা কাজ যারা বেশি করেন এবং যারা একেবারেই নড়াচড়া করেন না তাদের ডায়বেটিসের সমস্যা দেখা দেয়। তাই শারীরিক পরিশ্রমের কাজ করুন। এতে ওজন ও রক্তের সুগারের মাত্রা নিয়ন্ত্রণে থাকবে।
৩) বাড়তি ওজন কমিয়ে ফেলুন

বাড়তি ওজন ডায়বেটিস সমস্যার অন্যতম প্রধান কারণ। তাই আপনার দেহের উচ্চতা এবং বয়স অনুযায়ী ওজন নিয়ন্ত্রণে রাখুন সতর্কভাবে।
৪) ভুলেও বাদ দেবেন না সকালের নাস্তা

তাড়াহুড়োয় সকালের নাস্তা না খেয়েই দিন শুরু করেন? তাহলে জেনে রাখুন আপনার ডায়বেটিসে আক্রান্তের ঝুঁকি অনেক বেশি। সকালের নাস্তা আমাদের শরীরের জন্য অত্যন্ত জরুরী। দেহের ইনসুলিন ও সুগারের মাত্রা নিয়ন্ত্রণ এবং ওজন ঠিক রাখতে অবশ্যই সকালের নাস্তা খাবেন।
৫) অতিরিক্ত ফ্যাট জাতীয় খাবার খাওয়া বন্ধ করুন

ফাস্টফুড ও অতিরিক্ত ফ্যাট সমৃদ্ধ খাবার যাতে রয়েছে অতিরিক্ত স্যাচুরেটেড ফ্যাট ডায়বেটিসের ঝুঁকি বাড়ায়। তাই এই খাবারগুলো থেকে দূরে থাকুন।
৬) অতিরিক্ত চিনি খাওয়া থেকে দূরে থাকুন

ডায়বেটিস থেকে বাঁচতে চিনি খাওয়া একেবারে বন্ধ করে দিতে হবে না। তবে অতিরিক্ত চিনি সমৃদ্ধ খাবার খাওয়া থেকে একটু দূরে থাকতে হবে। পরিমিত খেলে ডায়বেটিসের হাত থেকে বাঁচতে পারবেন।
৭) মানসিক চাপ কম করুন

মানসিক চাপ হুট করেই রক্তের সুগারের মাত্রা বাড়িয়ে তোলে। তাই মানসিক চাপ কম নিন এতে ডায়বেটিসের ঝুঁকি অনেকাংশেই দূর করতে পারবেন।
৮) ফাইবার সমৃদ্ধ খাবার বেশি খান

ফাইবার সমৃদ্ধ খাবার খাদ্যতালিকায় বেশি রাখুন এতে আপনার হজম সংক্রান্ত সকল ধরণের সমস্যা থেকে দূরে থাকতে পারবেন এবং টাইপ ২ ডায়বেটিসের ঝুঁকি কমে যাবে অনেকাংশেই। ২৫-৩০ গ্রাম ফাইবার রাখুন প্রতিদিনের খাদ্যতালিকায়।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ