বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কীভাবে বুঝবেন সঙ্গীর সঙ্গে ডেটিং করা যায় কি-না

news-image

প্রথম ডেটিংয়ের যাওয়ার ক্ষেত্রে ছেলেদের বিভিন্ন বিষয়ে খেয়াল রাখতে হয়। চোখ রাখতে হয় নানা আয়োজনের দিকেও। একটি ভালো রেস্টুরেন্ট নির্বাচন করা। সেই সঙ্গে মুখরোচক খাবার বেছে নেওয়া। আর সঙ্গে থাকে নানা কৌশলী প্রশ্নের তালিকা। সম্প্রতি প্রথম ডেটিংয়ের বিষয়ে পরামর্শ নিয়ে এগিয়ে এসেছেন নিউইয়র্ক টাইমসের সাংবাদিক ও কমেডিয়ান আজিজ আনসারি এবং সামাজিক বিজ্ঞানী এরিক ক্লিনেনবার্গ। ক্লিনেনবার্গ তার 'মডার্ন রোমান্স' বইয়ে তিনটি প্রশ্নের কথা লিখেছেন। এর মাধ্যমে আপনাদের সম্পর্কের আসল চেহারা প্রকাশ পেয়ে যাবে। চলুন তাহলে আজ সেই তিনটি প্রশ্ন জেনে নেই। ১. তুমি কি হরর মুভি পছন্দ কর? ২. অন্য কোনো দেশে কখনো একা ঘুরতে গিয়েছো? ৩. একটা নৌকা নিয়ে নদীতে বেরিয়ে যাওয়া কী দারুণ মজার বিষয় না? ওকেকিউপিড ট্রেন্ড রিসার্চর এক প্রতিষ্ঠাতা ক্রিস্টিয়ান রুডার জানান, আপনার সঙ্গী বা সঙ্গিনী এই প্রশ্নগুলোর যে উত্তর দেবেন, তাকে আপনাদের সম্পর্কের কার্যকারিতা স্পষ্ট হয়ে উঠবে। ৩৪ হাজার ২৬০ জন জুটির ওপর গবেষণা চালিয়ে এ সিদ্ধান্তে আসেন গবেষকরা। ওই গবেষণায় দেখা গেছে, ৩২ শতাংশ প্রেমিক-প্রেমিকা ওই তিনটি প্রশ্নের জবাব ইতিবাচকভাবে দিয়েছেন। একটি মানুষ কীভাবে তার স্ট্রেসকে জয় করেন তা এই তিনটি প্রশ্নের জবাব দেওয়ার সময় বোঝা যায়। আনসারি এবং ক্লিনেনবার্গের উদ্দেশ্য হলো, অনলাইন ডেটিংকে কার্যকর করে তোলা। এ প্রশ্নের জবাব পাওয়ার মাধ্যমে আপনি আসলে বুঝতে পারবেন, ছেলে বা মেয়েটির সঙ্গে ডেটিং করা যায় কি-না। অনলাইন ডেটিংয়ে মূলত খুব বেশি খুনসুটি চলে। তাই সত্যিকার মানুষটিকে খুঁজে পেতেই এ ধরনের প্রশ্ন করাকে বেশ কাজের বলে মনে করেন তারা।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা