,

খেলাধুলার উন্নয়নে পাশে থাকতে চাই -নাছির হাজারী

news-image

নিজস্ব প্রতিবেদক : কৃষক দল কেন্দ্রীয় কমিটির সদস্য ও বিএনপি নেতা মো. নাছির উদ্দিন হাজারী বলেছেন, ‘শরীর ও মনের বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলার উন্নয়নে আমি পাশে থাকতে চাই। এলাকার খেলাধুলার উন্নয়নে সব সময়ই আমার সহযোগিতা অব্যাহত থাকবে’।
গত শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার কসবার সৈয়দাবাদে আয়োজিত আদর্শ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ২য় সেমিফাইনাল উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, ‘খেলাধুলাই পারে যুবকদেরকে মাদক থেকে ফিরিয়ে রাখতে। একটি সমাজকে সুসংগঠিত রাখতে খেলাধুলা মুখ্য ভূমিকা পালন করতে পারে’।
সৈয়দাবাদ তরুণ সমাজ আয়োজিত ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে বিজয়নগরের শ্রীপুর একাদশকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে কসবার দেলী পাতাইসার একাদশ। কয়েক হাজার দর্শক খেলাটি উপভোগ করেন।
খেলা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কসবা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মো. জহিরুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম এ মারুফ হাসান, সাবেক চেয়ারম্যান তাজুল ইসলাম ও বিশিষ্ট ব্যবসায়ি মো. জাহঙ্গীর আলম।
এদিকে খেলা শুরুর আগে নাছির উদ্দিন হাজারী নিজ বাড়ি আখাউড়া চাঁন্দপুর থেকে দেড় শতাধিক মোটর সাইকেলের বহর নিয়ে খেলার মাঠের উদ্দেশ্যে রওয়ানা দেন। পথিমধ্যে কসবার তিনলাখপীর এলাকায় দলীয় প্রতিপক্ষের লোকজন তার মোটর সাইকেল বহরে হামলা চালায়। তবে নাছির উদ্দিন হাজারী অক্ষত থাকেন। পরে ভয়ভীতি উপেক্ষা করে অন্তত অর্ধশত মোটর সাইকেলের বহর নিয়ে তিনি খেলায় যোগ দেন।
নাছির উদ্দিন হাজারী দৃঢ়তার সঙ্গে বলেন, ‘কোনো ধরণের হুমকি-ধামকিই আমাদের রাজনীতির মাঠ থেকে সরাতে পারবে না। দলের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা আমার পাশে থাকায় আমি সফল হবই। কোনো ষড়যন্ত্রেই মুখেই আমি পিছপা হব না’।

মো. আনিস
আখাউড়া।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ