বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কসবায় ৬ জুয়ারির কারাদন্ড

news-image

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ছয় জুয়ারিকে কারাদন্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুর ১২টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম এ আদেশ দেন।দন্ডাদেশ প্রাপ্তরা হলেন- উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামের শিশু মিয়া, এরশাদ মিয়া, মো. ওয়াসিম, জানু মিয়া, মো. এরশাদ ও মো. জালাল মিয়া।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোর্শেদ জানান, শনিবার গভীররাতে শিশু মিয়ার বাড়িতে বসানো জুয়ার আসর থেকে তাদের আটক করা হয়। পরে রোববার তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালতের বিচারক আরিফুল ইসলাম তাদের ভিন্ন মেয়াদে কারাদন্ডাদেশ দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিচারক আরিফুল ইসলাম জানান, শিশু মিয়ার বাড়িতে জুয়ার আসর বসানোর কারণে তাকে এক মাস ও বাকি পাঁচ জুয়ারিকে ১০ দিন করে কারাদন্ডাদেশ দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা