বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরা সীমান্তে ১০ স্বর্ণবারসহ চোরাকারবারী আটক

news-image

সাতক্ষীরার কলারোয়া উপজেলার সীমান্ত এলাকা থেকে ১০টি স্বর্ণের বার ও একটি স্বর্ণের চেইনসহ এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি।  শুক্রবার দুপুর দেড়টার দিকে উপজেলার কাকডাঙ্গা গ্রামের সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক জহিরুল ইসলাম কাকাডাঙ্গা গ্রামের আবু তাছের আলির ছেলে। তিনি আগে বিজিবির কাকডাঙ্গা বিওপিতে রান্নার কাজ করতেন। বিকেলে সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটালিয়ন সদর দফতরে সংবাদ সম্মেলন করে ভারপ্রাপ্ত ব্যাটালিয়ন অধিনায়ক মেজর নজির আহমেদ বকশি স্বর্ণসহ এক চোরাকারবারীকে আটকের কথা জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে বিজিবির এক দল কাকডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে ১০টি স্বর্ণের বার ও একটি স্বর্ণের চেইনসহ একজনকে আটক করে। অভিযান চলাকালে আরেক চোরাকারবারী পালিয়ে যায়। আটক স্বর্ণের দাম প্রায় ২২ লাখ টাকা- একথা উল্লেখ করে মেজর বকশি জানান, এ ঘটনায় কাকডাঙ্গা বিওপির সুবেদার হায়দার আলী বাদী হয়ে কলারোয়া থানায় একটি মামলা করেছেন। মামলায় কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের রজব আলীর ছেলেকে পলাতক আসামি হিসেবে দেখানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে

ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় আনার নিয়মে বড় সুবিধা

অনলাইনে আয়কর রিটার্ন জমা দিলেন ৪৭ লাখ করদাতা

এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক