,

খোলামেলা পোশাকে দিশা পাটানি, ভাইরাল ভিডিও

news-image

বিনোদন ডেস্ক : যেন পোশাক ছাড়াই ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন বলিউড অভিনেত্রী দিশা পাটানি। যা দেখে নেটিজেনদের চোখের ঘুম হারাম করেছেন এই বলিউড অভিনেত্রী। ফলে মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়েছে সেই ভিডিও।

নিত্যনতুন পোশাক পরে ইনস্টাগ্রামে প্রায়ই ছবি ও ভিডিও শেয়ার করেন দিশা। সেসব পোশাক নিয়ে চর্চাও চলে তুঙ্গে। সম্প্রতি দিশা এমন একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে ক্যামেরার সামনে দিশাকে এক ঝলক দেখে মনে হবে যেন কিছুই পরেননি তিনি! তবে ভালো করে দেখলে বোঝা যাবে, দিশার পরনে ন্যুড পোশাক। স্বচ্ছ গাউনটির গা জুড়ে চুমকির কারুকাজ। পোশাকের বেশির ভাগ অংশই কাটা। স্পষ্ট বক্ষখাঁজ, খোলা চুলে মোহময়ী রূপে ধরা দিয়েছেন ক্যামেরায়।

ভিডিওটি ভাইরাল হতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় উঠেছে। কেউ লেখেছেন, ‘পর্ন অভিনেত্রীর মতো লাগছে আপনাকে।’ কেউ আবার লিখেছেন, ‘হঠাৎ কী হল আপনার? এম এস ধোনিতে এত ভালো অভিনয় করেছেন, তবে এখন আর তেমন অভিনয় করেন না। এই পথে হাঁটতে শুরু করলেন কেন?’ তবে নিন্দকদের কথায় কান দিতে নারাজ দিশা। এই মুহূর্তে ছবির কাজ নিয়ে ব্যস্ত তিনি। শেষ মুক্তি পাওয়া ছবি ‘এক ভিলেন রিটার্নস’ বক্স অফিসে ভালো ফল না করলেও তিনি পরবর্তী কাজ নিয়ে বেশ আশাবাদী। এর পর সিদ্ধার্থ মলহোত্রের সঙ্গে ‘যোদ্ধা’ ছবিতে জুটিতে দেখা যাবে দিশাকে।

https://www.instagram.com/reel/Cn1Lu1lvMTl/?utm_source=ig_embed&ig_rid=118b50c7-74ea-4d56-af62-457f2f35c654&fbclid=IwAR1Q6TF8kSFobBZYa6lTBSr-jJl3RBkYGkxztRwqtIdLkV6uD7XZ2xpSmI0

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য