৩০০০ কোটি টাকার ৩৯ প্লট নিয়ে কাড়াকাড়ি

news-image

অপরাধ ডেস্ক : রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ৩৯টি মহামূল্যবান প্লট বাগিয়ে নিতে মরিয়া শতাধিক শক্তিশালী সিন্ডিকেট। শত কোটি টাকা মূল্যের একেকটি প্লটের দাবিদার দাঁড়িয়ে গেছে ১০ থেকে ১৫ জন। আবার কেউ কেউ প্লট দখলে রেখে নতুন নতুন মালিক সাজিয়ে এর বৈধতা পেতে উঠেপড়ে লেগেছে। কয়েকটি প্লটের বিপরীতে কেউ কেউ আদালতের রায়ও নিয়ে আসছে। আর এসব প্লট নিয়ে বিপাকে রয়েছে রাজউক। এক প্লটের একাধিক মালিক হওয়ায় রাজউকের পক্ষ থেকে এসব প্লট 'বিতর্কিত' হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাই আদালতের রায়ের পরও কর্তৃপক্ষ তা কারো অনুকূলে বুঝিয়ে দিতে নারাজ। বিভিন্ন সময়ে প্লটের প্রকৃত মালিক যাচাই করতে সংশ্লিষ্ট ব্যক্তিরা সিআইডি, এনএসআই ও দুদকের দ্বারস্থ হলেও কোনো সমাধান মেলেনি। এক দশক ধরে এসব প্লট রাজউকের দখলে না থাকলেও মামলা মোকাবিলা করতে হচ্ছে তাদের। ফলে বছরের পর বছর ধরে এ ৩৯ প্লটের পেছনে কোটি কোটি টাকা খরচ করে যাচ্ছে রাজউক। তাই রাজউকও এখন চায় যেভাবেই হোক বিতর্কিত এসব প্লটের সমাধান। এ ক্ষেত্রে সরকারের উচ্চপর্যায়ের কমিটির মাধ্যমে এ সমস্যার সমাধান সম্ভব হবে বলে মনে করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

এ বিষয়ে রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী জিএম জয়নাল আবেদীন ভূঁইয়া বলেন, 'মূল্যবান এ ৩৯টি প্লট এখন রাজউকের কাঁধে বোঝা হয়ে দাঁড়িয়েছে। ষাটের দশকে বরাদ্দ দেওয়া এসব প্লটের মালিক দাবিদার একাধিক। এখন কার প্লট কাকেই বা দেব এ নিয়ে আমরা প্রতিনিয়ত শঙ্কিত থাকি। আমরা এ নিয়ে একটি সমাধানে আসতে সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ চাইব।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা