,

মাত্র ১৫ মিনিটে দই ছাড়াই তৈরি করুন অত্যন্ত সুস্বাদু ‘ফ্রুট লাচ্ছি’

news-image

স্বাস্থ্য ডেস্কসারাদিন রোজা রেখে ইফতারে একটু ঠাণ্ডা কিছু না খেলে কারোরই তেষ্টা মেটে না। ইফতারে অনেকেই রুহ্‌আফজা বা ট্যাং জাতীয় শরবত পান করে থাকেন। কিন্তু আরও স্বাস্থ্যকর কিছু হলে কেমন হয়? ইফতারের প্লেটে তো ফলমূল দেয়াই থাকে, এই ফলের সাথেই তৈরি করে ফেলুন না ফ্রুট লাচ্ছি। ভাবছেন ঘরে দই নেই, কীভাবে করবেন? ভাবতে হবে না, দই ছাড়াই তৈরি করে নিতে পারেন এই সুস্বাদু ফ্রুট লাচ্ছি মাত্র ১৫ মিনিটেই। চলুন তাহলে শিখে নেয়া যাক।
উপকরণঃ

– ৪ কাপ পানি
– ১২ চা চামচ গুঁড়ো দুধ
– ৮ চা চামচ লেবুর রস
– ১ কাপ চিনি (আপনি যতোটা মিষ্টি চান)
– বরফ কুচি ইচ্ছে মতো
– ২ কাপ ফল (আম/ আপেল/ আঙুর/ কলা/ কমলা/ বেদানা যে কোনটি নিতে পারেন)
– বাদাম কুচি (ইচ্ছা)
* আপনি চাইলে লিক্যুইড দুধ নিতে পারেন পানি ও গুঁড়ো দুধের পরিবর্তে। ৪ কাপ লিক্যুইড দুধ দিয়ে কাজ চালাতে পারেন, তবে সময় একটু বেশি লাগবে।
পদ্ধতিঃ

– প্রথমে পানি গরম করে নিয়ে এতে গুঁড়ো দুধ ভালো করে গুলিয়ে নিন। যদি লিক্যুইড দুধ হয় তাহলে তা ফুটিয়ে নিন। এরপর দুধে লেবুর রস দিয়ে অল্প নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখুন ১০ মিনিট।
– ১০ মিনিট পর দুধ জমাট বাঁধতে দেখতে পাবেন। এবার একটি ব্লেন্ডারে এই জমাট বাঁধা দুধ, আপনার প্রয়োজন মতো চিনি, অর্ধেকটা পরিমাণে বরফ কুচি এবং বাদাম কুচি দিয়ে ভালো করে ৩/৪ বার ব্লেন্ড করে নিন।
– এরপর ফলের টুকরো গুলো ব্লেন্ডারে দিয়ে আরও খানিকক্ষণ ব্লেন্ড করে তা মিশিয়ে ফেলুন ভালো করে। এবং চিনির স্বাদ বোঝার চেষ্টা করুন। প্রয়োজনে আরও চিনি দিয়ে ব্লেন্ড করে নিন খানিকক্ষণ।
– ব্যস, এরপর বাকিটা বরফ কুচি দিয়ে চামচ দিয়ে নেড়ে গ্লাসে ঢেলে উপরে সাজিয়ে পরিবেশন করুন অত্যন্ত সুস্বাদু দই ছাড়া ফ্রুট লাচ্ছি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে