,

রাবি প্রশাসনের দোকানে ভাঙচুর

news-image

রাবি প্রতিনিধি : রাতের আধারে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসনের নির্মাণাধীন দোকানে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাতে ক্যাম্পাসের শেখ রাসেল মাঠ ও টুকিটাকি চত্বর সংলগ্ন স্থানে নির্মাণাধীন দুটি দোকানে এই ভাঙচুর চালায় দুর্বৃত্তরা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য বর্ধনের জন্য যত্রতত্র দোকান সরিয়ে বেশ কিছু স্থানে দোকান স্থাপনের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যেখানে খাবার ও ওষুধসহ অন্যান্য দোকান বসানো হবে।

এ ঘটনায় ঠিকাদার রাসেদুল রহমান লুলু অভিযোগ করেন, রাতের আধারে কে বা কারা উদ্দেশ্য প্রণোদিতভাবে নির্মাণাধীন দোকানে ভাঙচুর করেছে। ফলে নির্মাণ কাজ বন্ধ আছে। পুনরায় এই কাজ করতে আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে। তাই আর্থিক ক্ষতিপূরণ ও এ কাজে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই।

বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্র অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্র সংগঠন ঠিকাদারের নিকট চাঁদা দাবি করেছিল। তবে এ বিষয়ে জিজ্ঞেস করলে কোনো মন্তব্য করতে রাজি হননি ঠিকাদার।

এই ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হোক বলেন, ঘটনাটি সম্পর্কে অবহিত হয়েছি। ঊর্ধ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে বসে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক (অব.) অবাইদুর রহমান প্রামানিক বলেন, ‘আমরা দ্রুতই তদন্ত সাপেক্ষে এ বিষয়ে ব্যবস্থা নেব।’

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে পুরস্কার

বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ