ফ্রান্সের আরেক বিশ্বকাপজয়ী গোলরক্ষকের অবসর

news-image

স্পোর্টস ডেস্ক : ফ্রান্স ফুটবলে অবসরের হিড়িক পড়েছে। হুগো লোরিসের পর দেশটির দ্বিতীয় সেরা গোলরক্ষক স্টিভ মানদান্ডাও বিদায় বলে দিলেন। এমনটি নিশ্চিত করেছে ফ্রেঞ্চ সংবাদ মাধ্যম এল’কিপে।

৩৭ বছর বয়সী মানদান্ডা জাতীয় দলের হয়ে ৩৫টি ম্যাচ খেলেছেন। তিনি সবশেষ ২০২২ কাতার বিশ্বকাপে তিউনিশিয়ার বিপক্ষে গ্রুপ পর্বে ১-০ গোলে হেরে যাওয়া ম্যাচে মাঠে নেমেছিলেন।

ক্লাব রেঁনের হয়ে খেলা স্টিভ বিদায় বেলায় বলেন, ‘ফ্রান্স জাতীয় দলের হয়ে আমার অসাধারণ সময় কেটেছে। এই অভিজ্ঞতা আমাকে সম্মানীত করেছে। তবে আমি এখন ৩৭, আর বিদায় বলার এটাই সময়।’

লোরিসের অবসরের কয়েকদিন পরেই স্টিভ এই ঘোষণা দিলেন। যেখানে লোরিস ও স্টিভ ছিলেন ফ্রেঞ্চদের এক ও দ্বিতীয়তম সেরা গোলরক্ষক। তিনি বলেন, ‘আমরা একসঙ্গে শুরু করেছিলাম, শেষও করছি একসঙ্গে।’

জাতীয় দলের হয়ে সেরা অর্জন কি? এমন প্রসঙ্গে স্টিভ ২০১৮ রাশিয়া বিশ্বকাপ জয়ের কথা বলেন। তিনি টানা দুটি বিশ্বকাপেই ফ্রান্স দলের সদস্য ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান