,

আরো তিন নেতাকে বহিষ্কার করল বিএনপি

news-image

নিজস্ব প্রতিবেদক : দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে অংশ নেওয়ায় আরো তিন নেতাকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি। গতকাল সোমবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এ নিয়ে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় মোট ১৪৪ জন নেতাকে বহিষ্কার করেছে দলটি।

গতকাল বহিষ্কার হওয়া তিন নেতা হলেন জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সদস্য নুর সালাম সরকার (ভাইস চেয়ারম্যান প্রার্থী), নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা বিএনপির সদস্য এম জাহাঙ্গীর হোসেন ভূইয়া (ভাইস চেয়ারম্যান প্রার্থী) এবং গাইবান্ধা জেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক তহিদুল আলম মণ্ডল (চেয়ারম্যান প্রার্থী)।

এর আগেও দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় ৬১ জন নেতাকে প্রাথমিক সদস্যসহ দলের সব পদ থেকে বহিষ্কার করে বিএনপি। এ ছাড়া আগামীকাল বুধবার অনুষ্ঠিত হতে যাওয়া উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে প্রার্থী হওয়ায় ৮০ জন নেতাকে প্রাথমিক সদস্যসহ দলের সব পদ থেকে বহিষ্কার করে বিএনপি।

বহিষ্কার হওয়া এসব নেতা দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে তাঁদের মধ্যে ভুল বুঝতে পেরে সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পর মেহেরপুর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সদস্য রোমানা আহমেদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নেয় বিএনপি।

 

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নবীনগরে ডা. ওবায়েদ উল্লাহর স্মরণে স্মরণসভা

এক বছরে বেড়েছে বাংলাদেশের রপ্তানি আয়

ব্রোঞ্জ-ও জুটল না বাংলাদেশের কপালে

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ : প্রধানমন্ত্রী

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত