,

সাকিব-সাইফউদ্দিনদের তোপে কাঁপছে জিম্বাবুয়ে

news-image

ক্রীড়া প্রতিবেদক : চট্টগ্রামে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের সামনে ১৬৬ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে বাংলাদেশ। জবাব দিতে নেমে তানজিম সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিনদের তোপে ধুঁকছে জিম্বাবুয়ে।

৪৮ রান তুলতে তারা হারিয়ে বসেছে ৪ উইকেট। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৯.২ ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ৪ উইকেটে ৫৬ রান। তিনাশে মারুমানি ২৭ আর ক্লাইভ মাদান্দে ৩ রানে অপরাজিত আছেন।

টস হেরে ব্যাট করতে নামার পর শুরুতেই লিটন দাস এবং নাজমুল হোসেন শান্তর উইকেট হারিয়ে কিছুটা ব্যাকফুটে চলে গিয়েছিলো বাংলাদেশ। সেখান থেকে প্রথমে তানজিদ তামিম-তাওহিদ হৃদয় জুটি, এরপর তাওহিদ হৃদয় এবং জাকের আলি অনিক জুটিতে ৫ উইকেটে ১৬৫ রানের সংগ্রহ দাঁড় করায় টাইগাররা।

হাফসেঞ্চুরি করেছেন তাওহিদ হৃদয়। ৩৮ বলে ৫৭ রান করে আউট হন তিনি। ৩টি বাউন্ডারি এবং ২টি ছক্কায় সাজান নিজের ইনিংস। ৩৪ বলে ৪৪ রান করেন জাকের আলি অনিক। ৩টি বাউন্ডারির সঙ্গে ২টি ছক্কার মারও মারেন তিনি। শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে বাংলাদেশ।

টস হেরে ব্যাট করতে নেমে দ্রুত আউট হন লিটন দাস এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দু’জনই রয়েছেন দারুণ অফ-ফর্মে। বিশ্বকাপের আগে এই দুই টপ অর্ডার ব্যাটারের অফ ফর্ম খুব দুশ্চিন্তায় ফেলে দিয়েছে টিম ম্যানেজমেন্টসহ ক্রিকেটপ্রেমী সবাইকে।

আজ (মঙ্গলবার) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামার পরও নিজেকে হারিয়ে যেন খুঁজছেন লিটন এবং শান্ত। তানজিদ হাসান তামিমের সঙ্গে ইনিংস ওপেন করতে নেমে ৩.৪ ওভারে (২২ বলে) ২২ রানের জুটি গড়েন লিটন। এরপরই ব্লেসিং মুজারাবানির বলে বোল্ড হয়ে ফিরে যান বাংলাদেশের এই ওপেনার। ১৫ বল মোকাবেলা করে মাত্র ১২ রান করেছেন তিনি।

নাজমুল হোসেন শান্ত এসে জুটি বাধেন তানজিদ হাসান তামিমের সঙ্গে। এই জুটিও খুব বেশিদূর এগুতে পারেনি। মাত্র ৬ রানের জুটি। দলীয় ২৯ রানের মাথায় জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজার বলে বোল্ড হয়ে যান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ৪ বলে ৬ রান করেন তিনি।

তানজিদ তামিম আউট হন ২২ বলে ২১ রান করে। শেষ দিকে মাহমুদউল্লাহ ৯ রানে এবং রিশাদ হোসেন ৬ রানে অপরাজিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট