,

চট্টগ্রামে চোর চক্রের ৭ সদস্য আটক

news-image

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকা থেকে সংঘবদ্ধ চোর চক্রের সাত সদস্যকে আটক করেছে পুলিশ। সোমবার বেলা ১২টার দিকে বাকলিয়া থানাধীন কল্পলোক আবাসিক এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- আল মামুন ওরফে ফরহাদ (২৯), আবু সাইয় সিদ্দিক (২৫), রুবেল (২২), মাসুদ (২৮), তারেক (২১), রাসেল (২৪) ও মোশাররফ (২৪)। পুলিশ জানায়, তারা রাতের অন্ধকারে বন্ধ থাকা দোকানের সার্টার কেটে ভেতরে প্রবেশ করে ক্যাশ বাক্স ভেঙে টাকাপয়সা চুরি করে। একটি দোকানে চুরি করতেই ১৫ জন চোর একসঙ্গে যায়। তাদের এই সংঘবদ্ধ চোর চক্রের ২০০ জন সদস্য রয়েছে। ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ দেশের বড় বড় নগরীতে এই চোর চক্রের সদস্যরা সক্রিয়। গত সাত বছরে ৫০০টি দোকানে চুরি করেছে তারা। নগরীর বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন সমকালকে বলেন, ‘দোকানের সার্টার কেটে চুরি করা সংঘবদ্ধ চোর চক্রের সদস্যরা দিনের বেলায় বিভিন্ন এলাকায় গিয়ে কোন দোকানে বেশি বেচাবিক্রি হয় তা কৌশলে নজরদারী করে। সেইসঙ্গে মালামাল বিক্রির টাকা দোকান মালিক সঙ্গে নিয়ে যান নাকি দোকানেই রেখে যান, সেটিও নজরে রাখে। এরপর যে দোকানের ক্যাশবাক্সে বেশি টাকা পাওয়া যাবে এমন দোকানে ভোররাতে ১৫ সদস্যের চোর চক্র হানা দেয়।' তিনি জানান, দোকানের সামনে তাদের দু'জন বিছানার চাদর মেলে ধরে। যাতে দোকানের সার্টার কাটার সময় বাইরে থেকে দেখা না যায়। সার্টার কাটার পর দু’তিনজন দোকানের ভেতরে ঢুকে তালা ভাঙার যন্ত্র দিয়ে ক্যাশ বাক্সের তালা ভেঙে টাকা-পয়সা চুরি করে। এ সময় দোকানের মধ্যে দামি মালামাল পেলে সেগুলোও চুরি করে তারা। তিনি আরো বলেন, 'সংঘবদ্ধ চোর চক্রের গুরুর নাম উল্ল্যাহ। তার নেতৃত্বে চট্টগ্রামসহ দেশের বড় বড় নগরীতে ২০০ সদস্য সক্রিয় রয়েছে। তাদেরকে প্রতিদিন ২০০ টাকা করে বেতন দিয়ে থাকে উল্ল্যাহ। চুরি করে টাকাপয়সা ও মালামাল উল্ল্যাহ’র কাছে জমা দেয় চোর চক্রের সদস্যরা। বড় ধরণের চুরি করলে চোর চক্রের সদস্যদের বেতনের পাশাপাশি চুরি করা মালামালের কিছু ভাগও দিয়ে থাকে উল্ল্যাহ।'

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ